মানি লন্ডারিং রোধে নতুন নির্দেশনা
বাণিজ্য

মানি লন্ডারিং রোধে নতুন নির্দেশনা

সান নিউজ ডেস্ক : রপ্তানি বাণিজ্যে শিপমেন্ট হয়নি তবুও চলে আসছে অর্থ। এভাবেই হচ্ছে মানি লন্ডারিং। বাংলাদেশ ব্যাংক এমন অবস্থায় নতুন নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন : বিএনপি নেতা মকবুল গ্রেফতার

বাংলাদেশ ব্যাংক এখন থেকে স্বীকৃত ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে রপ্তানি পণ্যের ভেসেল কনটেইনার ট্র্যাকিং করা বাধ্যতামূলক করেছে। অর্থাৎ রপ্তানি পণ্যের বিপরীতে পেমেন্ট এলে তার শিপমেন্ট হয়েছে কি না, ব্যাংকগুলো কনটেইনার ট্র্যাকিংয়ের মাধ্যমে তা নিশ্চিত হবে।

বুধবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ‘ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট’ রপ্তানি পণ্যের শিপমেন্ট নিশ্চিত-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠিয়েছে। আগে শুধু ফ্রেইট ফরোয়ার্ডারদের ইস্যু করা পরিবহন দলিলের মাধ্যমে পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে শিপমেন্ট ট্র্যাকিং করা বাধ্যতামূলক ছিল।

আরও পড়ুন : দেশে শিক্ষার মান ভালো

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর জারি করা বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক গাইডলাইন অনুযায়ী শিপমেন্ট ট্র্যাকিং করা বাধ্যতামূলক জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অনেক ক্ষেত্রে দেখা যায় রপ্তানির শিপমেন্ট হয়নি অথচ অর্থ চলে আসছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে তাই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

ফলে, এখন থেকে কোনো রপ্তানির বিপরীতে অর্থ এলে তার শিপমেন্ট হয়েছে কি না—তা কনটেইনার ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকগুলো নিশ্চিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা