বাণিজ্য

বাহারি ইফতার আয়োজন নিয়ে ফুডপ্যান্ডায় ‘ইফতারওয়ালা’

সান নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে গ্রাহকদের ভিন্ন স্বাদের আর আইটেমের ইফতারি চাহিদা পূরণে আবারও ‘ইফতারওয়ালা’ নিয়ে এসেছে জনপ্রিয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইফতারে গ্রাহকদের পরিপূর্ণ তৃপ্তি দিতে দ্বিতীয়বারের মতো ‘ইফতারওয়ালা’ আয়োজনে রাজধানীর উত্তরা, বসুন্ধরা, বনানী, গুলশান ও মোহাম্মদপুর এরিয়ায় দেশি-বিদেশি বাহারি সব ইফতার আইটেম পাওয়া যাচ্ছে। ধানমন্ডি, বেইলি রোড ও মিরপুর এরিয়ার গ্রাহকরা খুব শীঘ্রই এ আয়োজনটি উপভোগ করতে পারবেন।

ইফতারে বিভিন্নজনের পছন্দ থাকে বিভিন্ন রকম। সব মানুষের রুচিকে প্রাধান্য দিয়ে ইফতারওয়ালাতে রয়েছে নানান স্বাদের ইফতার আইটেম ও প্ল্যাটার। লাহোরি হালিম, জাফরানি শাহি রেশমি জিলাপি, দই বড়া, রেশমি চিকেন টিক্কা, বিফ শিক কাবাব, আফগানি চিকেন কাবাব, ডিম চপ, পরোটা মিলছে ইফতারওয়ালার এ আয়োজনে।

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সংকট

আইটেমভেদে ৬০ টাকা থেকে শুরু করে ইফতারের দাম পড়বে ৯৯৯ টাকা পর্যন্ত। আলাদা পরিমাণভেদে ‘এ’, ‘বি’ ও ‘সি’ নামে তিনটি প্ল্যাটার পাওয়া যাবে। এগুলোর দাম পড়বে যথাক্রমে ১৮৯৯, ১০৪৯ ও ৪৯৯ টাকা।

এছাড়া গ্রাহকদের জন্য রমজানজুড়েই ফুডপ্যান্ডায় থাকছে আকর্ষণীয় সব অফার। ফুডপ্যান্ডা অ্যাপ-এ ‘ইফতারওয়ালা’ থেকে রাজধানীর নির্দিষ্ট এলাকার ক্রেতারা দারুণ স্বাদের ইফতার আইটেমগুলো অর্ডার করতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা