বাণিজ্য

কলকাতায় অনুষ্ঠিতব্য ‘বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো’ নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন

সান নিউজ ডেস্ক: আগামী ২০-২৪ এপ্রিল ভারতের কলকাতায় অনুষ্ঠিত হবে ‘বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো-২০২২’। যেটির সহযোগী হিসেবে আছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস (IBCCI)।

আরও পড়ুন: রাবিতে মঞ্চস্থ পল্লীকবির নাটক ‘বেদের মেয়ে’

এ উপলক্ষ্যে মহাখালীর নিটল নিলয় সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় -১২ টিরও অধিক দেশ এই এক্সপোতে যোগদান করবে। অটোমোবাইল, আইটি, আবাসন, ইলেকট্রনিকস, কেমিক্যাল, প্লাস্টিক, ফার্নিচার, ফুড প্রোসেসিং, লেদার, টেক্সটাইলসহ অনেকগুলো প্রোডাক্ট এরিয়া মেলায় স্থান পাবে।

অনুষ্ঠানে ব্রিফিং দেন বাংলাদেশ ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (IBCCI) এর প্রেসিডেন্ট জনাব আব্দুল মাতলুব আহমাদ এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড এসোসিয়েশন এর চেয়ারম্যান জনাব বিমল বেনগানি।

আরও পড়ুন: ভেঙে গেলো পাকিস্তানের পার্লামেন্ট

জনাব আব্দুল মাতলুব আহমাদ বলেন- ‘বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো’ তাদের জন্য একটি ভালো প্লাটফর্ম, যারা নিজেদের পণ্য ও সেবা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরতে চান। পন্য প্রস্তুতকারক, ব্যবসায়ী, ক্রেতা থেকে শুরু করে দর্শনার্থী সবাই এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন।

যারা তাদের পণ্যের নিত্যনতুন সমাধান চান, নিজের ধারণাকে শেয়ার করে আরও সমৃদ্ধ হতে চান, পন্যের নতুন ধরন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এক্সপো একটি উপযুক্ত প্লাটফর্ম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা