বাণিজ্য

বুয়েটের সম্ভাবনাময় স্থপতিদের অ্যাওয়ার্ড প্রদান করলো বার্জার

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সাথে অংশীদারিত্বে ‘বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্টস অব আর্কিটেকচার বুয়েট (বিএএসএবি)’ আয়োজন করলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। অনুষ্ঠানটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সেশনের মোট ২২ জন শিক্ষার্থীকে চারটি বিভাগে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

২০১৬-১৭ সেশন থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন হুমাইরা বিনতে হান্নান, ফাকিহা রিফাত বুশরা, আনিকা তাসনিয়া, নিলয় দাস এবং আরিফুজ্জামান তানভীর। বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড পান মো. তামজিদ হাসান খান, বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ করেন মো. আরাফাত রহমান দেওয়ান এবং বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেন সাইদা রুয়াইদা ইসলাম।

২০১৭-১৮ সেশন থেকে বার্জার ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন অমিত কৃষ্ণ সরকার, মো. ইয়াফিজ সিদ্দিকী এবং সুদীপ্ত দাস। বার্জার বেস্ট পোর্টফোলিও অ্যাওয়ার্ড পান সুজাউল ইসলাম, বার্জার প্রমিসিং ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ করেন নাজিফা নাওয়ার সুবহা এবং বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড জিতেন হুমায়রা আনান।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বার্জার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মহসিন হাবিব চৌধুরী। অনুষ্ঠানে বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে উপস্থিত ছিলেন এই বিভাগের প্রধান অধ্যাপক ড. শায়ের গফুর, অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ, সহকারী অধ্যাপক ও বার্জার অ্যাওয়ার্ড প্রোগ্রামের সদস্য সচিব মো. মিজানুর রহমান এবং বার্জার থেকে উপস্থিত
ছিলেন বার্জারের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নাওয়াজ, হেড চ্যানেল এনগেজমেন্ট এএমএম ফজলুর রশীদ, প্রোজেক্ট প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান শাব্বির আহমেদ এবং প্রোলিংকসের প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম।

আরও পড়ুন: ইসি গঠনে পালিয়ে বেড়িয়েছে বিএনপি

স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সহযোগিতা করার পাশাপাশি তাদের পড়াশোনায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করার লক্ষ্যে বার্জার পেইন্টস এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুয়েটের স্থাপত্য বিভাগের সাথে অংশীদারিত্বে ২০০৭ সালে এই উদ্যোগটি চালু করে।

বার্জারের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “এই উদ্যোগের লক্ষ্য নানাবিধ কর্মকাণ্ড ও বাস্তবিক জ্ঞানের মাধ্যমে তরুণ স্থপতিদের আত্মবিশ্বাস বাড়ানো ও তাদের অনুপ্রাণিত করা। আমাদের বিশ্বাস, এই অভিজ্ঞতা সম্ভাবনাময় স্থপতিদের পেশাগত জীবনে সফলতা অর্জনে প্রস্তুত ও সহায়তা করবে।”

আরও পড়ুন: দলগুলো গণতন্ত্র সুসংহত করবে

প্রসঙ্গত, বার্জার পেইন্টস বাংলাদেশ যাত্রা শুরু করে ১৯৭০ সালে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকায়। সারাদেশব্যাপী বার্জারের ১৪ টি সেলস ডিপো, ১৬ টি এক্সপেরিয়েন্স জোন রয়েছে। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশে প্রায় ১০০০ মানুষ কর্মরত আছেন এবং সারাদেশব্যাপী প্রতিষ্ঠানটির ৩০০০ হাজারেরও বেশি ডিলার রয়েছে। রং শিল্পে প্রতিষ্ঠানটির ২৫০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।

রং সংশিষ্ট পণ্যের বৈচিত্র্যতা এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ রং কোম্পানীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুণগত মানের পণ্য উৎপাদন এবং গ্রাহক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা