বাণিজ্য

বিশেষ এসি সার্ভিস ক্যাম্পেইন চালু করলো স্যামসাং

সান নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত ইলেকট্রনিকস প্রস্তুতকারক ব্র্যান্ড স্যামসাং, সপ্রতি, স্যামসাং এয়ার কন্ডিশনার বিফোর সার্ভিস (বিএস) ক্যাম্পেইন ২০২২ চালু করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি, গ্রীষ্মের আগে উন্নতমানের এয়ার কন্ডিশনার ক্লিনিং সার্ভিসের সুযোগ দিচ্ছে। ক্যাম্পেইনটি আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে।

স্যামসাং এয়ার কন্ডিশনার বিফোর সার্ভিস ক্যাম্পেইনের লক্ষ্য দেশের ৬৪ জেলার আনুমানিক ২,৫০০ গ্রাহকের কাছে পৌঁছানো। এই ক্যাম্পেইনে ৩শ’রও বেশি দক্ষ ইঞ্জিনিয়ার কাজ করবেন। টানা পাঁচ বছর ধরে স্যামসাং দেশব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করছে। বিফোর সার্ভিস (বিএস) এর মাধ্যমে, গ্রীষ্ম মৌসুমের ঠিক আগে কার্যকরী উপায়ে এয়ার কন্ডিশনার পরিষ্কারের জন্য স্যামসাং এর অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে বিশেষ ক্লিনিং সার্ভিস প্রদান করে। এই ক্লিনিং সার্ভিস এয়ার কন্ডিশনারের কার্যকারিতা বাড়াবে এবং গ্রাহকদের নিয়মিত এসি ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে।

গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার প্রয়াসে স্যামসাং প্রায়শই বিভিন্ন আকর্ষণীয় ও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করে থাকে। সেই লক্ষ্যে, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও উন্নত উপায়ে সেবা প্রদানে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম এবং প্রচারণা উদ্যোগ নিয়েছে। এসি বিফোর সার্ভিস (বিএস) ক্যাম্পেইন চালুর মাধ্যমে স্যামসাং আবারও এমন একটি পদক্ষেপ নিলো। ক্যাম্পেইনটি সারা দেশে স্যামসাংয়ের সেবা প্রচারে এবং গ্রাহকদের মাঝে এর সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। স্যামসাংয়ের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারগণ গ্রাহকদের প্রফেশনাল ক্লিনিং সার্ভিস প্রদান করবেন।

গ্রাহকরা স্যামসাংয়ের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তাই, প্রতিষ্ঠানটি এর গ্রাহকদের আকর্ষণীয় ও চমকপ্রদ অফার প্রদানের মাধ্যমে তাদের জীবনধারায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। যেসব গ্রাহকরা এসি সার্ভিসটি গ্রহণ করবেন, তারা কোয়ালিটি ড্রিভেন মডিউল (কিউএমডি) এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে ১,৫০০ টাকার গিফট কুপন পাবেন। এর মেয়াদ থাকবে আগামী ৩১ মে পর্যন্ত।

আরও পড়ুন:ট্রাম্পের রুশ আগ্রাসনের নিন্দা

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, উদ্ভাবন, গ্রাহকদের ভালো পণ্য ও উন্নত সেবা প্রদান স্যামসাংয়ের কাছে বরাবরই প্রাধান্য পায়। একই সাথে, গ্রাহকরা আমাদের যেসব পণ্য ব্যবহার করছেন, সেগুলো নিয়ে তাদের সন্তুষ্টির ব্যাপারেও আমরা গুরুত্ব দিয়ে থাকি। তাই আমরা আশা করছি যে, এসি বিফোর সার্ভিস (বিএস) ক্যাম্পেইন আমাদের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।

টেকসই ও নিরাপদ ব্যবহারের জন্য সিঙ্গাপুর, কোরিয়া এবং অন্যান্য উন্নত দেশগুলোতে নিয়মিত এয়ার কন্ডিশনার ক্লিনিং এবং সার্ভিসিং করা হয়। আগ্রহী গ্রাহকরা স্যামসাং কল সেন্টারে কল করে বিনামূল্যে সেবা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন। কল সেন্টারের নম্বও - ০৮০০০-৩০০-৩০০ (টোল ফ্রি)।

আরও পড়ুন: বিএনপির পায়ের নীচে মাটি নেই

স্যামসাং টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com

আরও পড়ুন: রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

বিস্তারিত জানতে ভিজিট করুন: ওয়েবসাইট-www.samsung.com/bd
ফেসবুক (স্থানীয়)-www.facebook.com/SamsungBangladesh

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা