বাণিজ্য

আবারো সিআইপি হলেন দিলীপ কুমার আগরওয়ালা

বিজ্ঞপ্তি: কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সিআইপি (ট্রেড-২০১৮) নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ট্রেড ক্যাটাগরি থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার হাতে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেন। দিলীপ কুমার আগরওয়ালা টানা পঞ্চমবারের মত সিআইপি নির্বাচিত হলেন। সিআইপি কার্ড গ্রহণকালে দিলীপ কুমার আগরওয়ালা এক প্রতিক্রিয়ায় বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দদায়ক। এতে দায়বদ্ধতা সৃষ্টি হয়, কাজের অনুপ্রেরণা বৃদ্ধি পায়।

দিলীপ কুমার আগরওয়ালা একাধারে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এর সাবেক ভাইস-প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক, বাংলাদেশ ডায়মন্ড মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এছাড়াও তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আত্নসামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

আরও পড়ুন: ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০১৮ ঘোষণা করে। এবার রপ্তানি খাতে ১৩৮ ও ট্রেড খাতে ৩৮ জনকে সিআইপি নির্বাচিত করা হয়। দুই ধরনের সিআইপি মিলিয়ে মোট ১৭৬ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করে। যা তার ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা