এটিএম সেবা (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

এটিএম বুথে নগদ টাকা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ প্রতিরোধে সীমিত জনবলে চলছে ব্যাংকের সকল কার্যক্রম। এ সময়ে গ্রাহকদের নগদ টাকার প্রয়োজন মেটাতে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথ, মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট পয়েন্টসহ সংশ্লিষ্ট ক্যাশ আউট স্থানগুলোতে পর্যাপ্ত নগদ টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সময় ব্যাংকের শাখা এবং অফিসে গ্রাহকদের উপস্থিতি নিরুৎসাহিত করতে প্রযুক্তিনির্ভর সেবা, লেনদেন বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সীমিত জনবল নিয়ে ব্যাংক কার্যক্রম চলছে। এ জন্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয় গ্রাহকদের উপস্থিতি কমাতে অনলাইন লেনদেন, এটিএম সেবা, মোবাইলভিত্তিক লেনদেন, ই-ওয়ালেট এবং বিভিন্ন কার্ডভিত্তিক লেনদেন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে ব্যাংকগুলোকে পরিকল্পনা করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন: পাসের জন্য ইসি গঠন বিল সংসদে উঠছে আজ

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর যেসব স্থান থেকে নগদ টাকা তোলার সুযোগ রয়েছেন, যেমন- এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এজেন্ট, এজেন্ট ব্যাংকিংয়ের বুথ, উপশাখায় নগদ টাকার সরবরাহ বাড়াতে হবে। গ্রাহকদের সশরীরে উপস্থিতি কমাতে অনলাইনে এসব লেনদেনে উৎসাহিত করতে হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা