বাণিজ্য

বাংলাদেশ ফাইন্যান্সের নতুন সেবা ‘নগদ’ 

নিজস্ব প্রতিবেদক : আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। ক্ষুদ্র সঞ্চয়কারীদের আর্থিক সেবাকে আরও সহজ, গতিময়তার পাশাপাশি স্বাচ্ছন্দময় করতে এ চুক্তি সম্পন্ন হয়।

সোমবার দুপুরে ঢাকার দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এবং ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের সাথে সঞ্চয় একাউন্ট খোলা ও আমানত সংগ্রহ, এসএমই লোন প্রদান ও প্রদেয় ঋণের কিস্তি সংগ্রহ, ফ্যাক্টরিং লোন প্রদানসহ বিবিধ ডিজিটাল লেনদেন সংক্রান্ত সেবা ‘নগদ’ এর মাধ্যমে প্রদান করা যাবে।

আরও পড়ুন: বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ

চুক্তির ফলে এখন থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক সেবা পৌঁছে যাবে। ‘নগদ’ এর গ্রাহকেরা এ সুবিধা পাবেন; এতে করে করোনায় সময়ে বাইরে যাওয়ার ঝামেলা এড়ানোর পাশাপাশি যাতায়াতের অনাকাঙ্খিত ঝুঁকি থেকেও মুক্তি পাবেন গ্রাহকেরা, বাঁচবে সময় এবং শ্রম।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা পৌঁছেনি এমন এলাকার ক্ষুদ্র সঞ্চয়কারীদের মূল ধারার আর্থিক অন্তভর্‚ক্তিমূলক সেবার আওতায় আনতেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের আর্থিক সেবা বঞ্চিত মানুষকে বাংলাদেশ ফাইন্যান্সের গতিশীল এবং নির্বিঘন্ন সেবা দেয়া যাবে বিধায় এ চুক্তি করা হয়েছে বলে যোগ করেন কায়সার হামিদ।

‘নগদ’-এর সিইও রাহেল আহমেদ বলেন, মুঠোফোনে আর্থিক পরিষেবার অংশ হিসেবে যাত্রা শুরু করার পর; ‘নগদ’ দেশের মানুষকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত করতে এবং তাদের জীবনকে আরও সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে আমানত প্রদান ও ঋণ সুবিধা গ্রহণকে আরও সুবিধাজনক করে তোলার ক্ষেত্রে এই অংশীদারত্ত একটি মাইলফলক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের গ্রুপের সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব বিজনেস ট্রান্সফরমেশন বুদ্ধদেব সরকার, ‘নগদ’-এর চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান, হেড অফ বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অফ ইন্স্যুরেন্স অ্যান্ড এনবিএফআই মো. বায়েজীদসহ অন্যরা।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা