বাণিজ্য

বিপিএলে মিনিস্টার ঢাকার স্পেশাল স্পন্সর হলো ফুডপ্যান্ডা

বিজ্ঞপ্তি: স্থানীয় ক্রিকেটকে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর মতো দেশের ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসরের অষ্টম সংস্করণে মিনিস্টার ঢাকা দলের স্পেশাল স্পন্সর হয়েছে অন-ডিমান্ড ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। আগামী ২১ জানুয়ারি থেকে বিপিএলের ২০২২ সালের আসর শুরু হবে।

রোববার (১৭ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই স্পন্সরশিপের ঘোষণা দেওয়া হয়। এ সময় মিনিস্টার ঢাকার খেলোয়াড়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফুডপ্যান্ডা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সহপ্রতিষ্ঠাতা আম্বারীন রেজা, হেড অব মার্কেটিং মানিষা সাফিয়া তারেকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জন্মশতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবারের বিপিএলের বিশেষ আসরের নাম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি২০ ২০২২।

এ বছর মিনিস্টার ঢাকার হয়ে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আন্দ্রে রাসেলের মতো তারকা খেলোয়াড়রা গোলাপি আভায় নিজেদের উদ্ভাসিত করবেন। টুর্নামেন্ট চলাকালে গ্রাহকদের উপহার প্রদানসহ তাদের জন্য বিভিন্ন কনটেস্ট আয়োজন করবে ফুডপ্যান্ডা।

২০১২ সাল থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টোয়েন্টি টোয়েন্টি (টি২০) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে বিপিএলের গর্ভনিং কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে অংশ নিতে দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকা খেলোয়াড়রা বাংলাদেশে পাড়ি জমান। ফলে বিপিএলের আসরজুড়েই উৎসবে মেতে ওঠে সারাদেশ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা