বাণিজ্য

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন উদ্বোধন

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, পরিচালক প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি, মোঃ জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ও মোঃ কামাল হোসেন গাজী বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ঢাকাস্থ চারটি জোনের প্রধান এবং দেশব্যাপী ১১টি ভেন্যু আয়োজিত অনুষ্ঠান থেকে ভার্চুয়াল প্লাটফর্মে অন্যান্য জোনপ্রধান ও ৩৮৪টি শাখার ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় ২০ হাজার কোটি টাকা বেশি। একই সময়ে সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা যা গত বছরের তুলনায় ১৭ হাজার কোটি টাকা বেশি। ২০২১ সালে ইসলামী ব্যাংক আমদানি, রফতানি বাণিজ্য ও রেমিট্যান্স আহরণ করেছে যথাক্রমে ৬৪,৫৩০ কোটি, ৩০,১৭৮ কোটি এবং ৫০,৫১৮ কোটি টাকা। ইসলামী ব্যাংক বর্তমানে ৩৮৪টি শাখা, ২১৯টি উপশাখা, ২৬৭৮টি এজেন্ট আউটলেট, ২৩১৮টি এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।

চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক ২০২১ সালে পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। মানসম্পন্ন ও অন্তর্ভূক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে আহবান জানান তিনি।

তিনি বলেন, নতুন পরিস্থিতির সাথে অভিযোজিত হয়ে আধুনিক প্রযুক্তিতে শক্তিশালী হয়ে কাজ করতে হবে। ব্যাংকের সেলফিন অ্যাপ ও কার্ডভিত্তিক সেবা, পিওএস মেশিন, এমক্যাশ, আই-ব্যাংকিংসহ অন্যান্য প্রযুক্তিসমৃদ্ধ সেবার প্রসারে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশনা দেন তিনি।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ যা ২০৩৬ সালে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে। উন্নয়নের এই ধারাবাহিকতায় নানান চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক ব্যবসায়ের সকল সূচকে ভালো করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর বিনিয়োগ বিতরণে ইসলমী ব্যাংক ব্যাংকিং খাতের শীর্ষে। ব্যাংকের সমৃদ্ধি ও সাফল্যে নিরন্তর সহযোগিতা অব্যাহত রাখায় বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহক-শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সম্মেলনে বক্তারা বলেন, জনগণের আস্থা, শরীআহর শক্তি, উন্নত ও আন্তরিক সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক দেশীয় স্বীকৃতি ও গন্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমন্ডলে খ্যাতি অর্জন করছে। ব্যাংকের এই অবস্থান সমুন্নত রাখতে ব্যবসা পরিচালনায় মানবিক মূল্যবোধের বিকাশ ও ফাইন্যান্সিয়াল টেকনোলোজির উত্তম ব্যবহারের মাধ্যমে সাসটেইনেবল বিজনেস রিলেশনশিপ গড়ে তুলতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা