ছবি : সংগৃহীত
বাণিজ্য

ন্যাশনাল ব্যাংককে ৫৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ব্যাংককে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নিয়ন্ত্রণে রাখা সিকদার পরিবারের ক্রেডিট কার্ডের তথ্য গোপন ও অর্থপাচারের অপরাধে এই জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন জালিয়াতির দায়ে ব্যাংকটির কার্ড বিভাগের কার্যক্রম বন্ধ, দুটি শাখার এডি লাইসেন্স বাতিল করা হয়েছে।

একইসঙ্গে ব্যাংকটির ব্যাংকটির পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারের বৈদেশিক মুদ্রা হিসাব বন্ধ কেন করা হবে না তাও জানতে চেয়েছে ব্যাংক খাতের এ নিয়ন্ত্রক সংস্থা। ন্যাশনাল ব্যাংককে সম্প্রতি এ সংক্রান্ত্র চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠির জবাব দিতে ১৫ দিন সময় চেয়েছে ব্যাংকটি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু অনিয়মের কারণে ৫৫ লাখ টাকা জরিমানা হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শনে ন্যাশনাল ব্যাংকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে নানা জালিয়াতির তথ্য উঠে আসে। তদন্তে দেখা যায়, ন্যাশনাল ব্যাংকের ইস্যু করা ১১টি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে প্রায় ১১৭ কোটি টাকা পাচার করেছে সিকদার পরিবার।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সাধারণভাবে ভ্রমণ কোটায় দেশের বাইরে বছরে ১২ হাজার মার্কিন ডলার খরচ করার সুযোগ রয়েছে। এ নির্দেশনা লঙ্ঘন করে সিকদার পরিবারের ৯ জন সদস্য ও সিকদার গ্রুপের দুই কর্মকর্তার নামে ইস্যু করা কার্ডের বিপরীতে নির্ধারিত সীমার অতিরিক্ত এক কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৫২৯ ডলার খরচ করেছে। অনুমোদিত সীমার বাইরে এ খরচ আইন অনুযায়ী অর্থপাচার। ২০১৭ থেকে ২০২১ সাল সময়ে এ খরচের তথ্য বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) গোপন করেছে ব্যাংকটি। এ অপরাধের শাস্তি হিসেবে প্রতিটি কার্ডের বিপরীতে ৫ লাখ টাকা করে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা