বাণিজ্য

বেড়েছে মুরগি, কমেছে আলুর দাম

মোঃ কামাল হোসেন: রাজধানীতে অস্বাভাবিকভাবে বেড়েছে বয়লারসহ সব রকম মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০০ টাকা কেজি দরে। তবে শীতকালীন সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আর স্বস্তির মতো খবর না হলেও কমতে শুরু করেছে নতুন পেঁয়াজ ও আলুর দাম।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

হাতিরপুল কাঁচা বাজার ব্যবসায়ী সজীব জানান, বাঁধাকপি ৪০, টমেটো ৬০-৭০, সাধারণ শিম ৫০, বিচি শিম ৭০ টাকা, গোল বেগুন ৫০-৬০, লম্বা বেগুন ৪০, গাজর ৫০, মূলা ৪০, লাউ ৬০ এবং শসা ৫০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। তবে গত সপ্তাহের মতো পুরাতন আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা। তবে কমেছে নতুন আলুর দাম। গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ২০ টাকা বিক্রি হচ্ছে।

একই বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকা প্রতি কেজি, যা গত সপ্তাহে ছিল ১৮৫-১৯০ টাকা। ব্রয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে পাকিস্তানি কক বা সোনালী মুরগিরও। ব্যবসায়ীরা সোনালী মুরগির কেজি বিক্রি করছেন ৩০০-৩২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৮০-২৯০ টাকা।

হাতিরপুল মাছ বাজারের ব্যবসায়ী মাইনুদ্দিন জানান, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। ছোট ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি।

অন্যদিকে, হাতিরপুল বাজারের মুদি ব্যবসায়ী আমান হোসেন জানান, চালসহ মুদি মালামাল গত সপ্তাহের মতো প্রায় একই দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে বোতলজাত সোয়াবিন তেল ১৬০ টাকা, আর নাজিরশাইল চাল ৫৫ টাকা মিনিকেট ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা