বাণিজ্য

নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেবে ডব্লিউইএবি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড

বিজ্ঞপ্তি: দেশের নারী উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতায় আনতে অংশীদারিত্বের ঘোষণা করেছে উইমেন এন্ট্রেপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। অংশীদারিত্বের ফলে নারী উদ্যোক্তারা আর্থিক সেবা, পরামর্শ সহায়তা, প্রশিক্ষণ সেশন ইত্যাদি সুবিধা পাবেন।

ডব্লিউইএবি-এর প্রেসিডেন্ট সালমা মাসুদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কনজিউমার, প্রাইভেট এবং বিজনেস ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদ এই অংশীদারিত্বের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড, এবং মার্কেটিং হেড বিটপী দাস চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


স্মারক স্বাক্ষরের সময়, ডব্লিউইএবি-এর প্রেসিডেন্ট সালমা মাসুদ বলেন, “ডব্লিউইএবি বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের সদস্যদের আর্থিক সেবা, পরামর্শ প্রদান, প্রশিক্ষণ ইত্যাদি সুবিধা প্রদানে স্ট্যান্ডার্ড চার্টার্ড-কে অংশীদার হিসেবে পেয়ে আমি আনন্দিত।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর প্রাইভেট এবং বিজনেস ব্যাংকিং-এর কনজিউমার হেড সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবা-সহায়তা প্রদানে ডব্লিউইএবি অগ্রণী ভূমিকা রাখছে। তাদের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা গর্বিত। প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা ও নারী উদ্যোক্তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে নারী উদ্যোক্তা অর্থায়নে অংশগ্রহণ বৃদ্ধির স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পরিকল্পনা পরিপূর্ণ হবে বলে আমি মনে করি।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড, এবং মার্কেটিং হেড বিটপী দাশ চৌধুরী বলেন, “এই অংশীদারিত্ব সময়ের সাথে সাথে আরও প্রসারিত হবে বলে আমরা আশাবাদী। আমার বিশ্বাস, নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে বাজারে তাদের উপস্থিতি বৃদ্ধির আমাদের বৈশ্বিক পরিকল্পনা সফল হবে।”

২০০০ সালে প্রতিষ্ঠিত ডব্লিউইএবি দেশের নারী উদ্যোক্তাদের স্বনামধন্য পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। বর্তমানে দেশজুড়ে ডব্লিউইএবি-এর পাঁচ হাজার সদস্য রয়েছে। মাইক্রো থেকে ম্যাক্রো নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে তাদের উন্নয়নে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলেই দৃঢ় সংকল্পবদ্ধ।

দীর্ঘ ১১৬ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক, যার রয়েছে বাংলাদেশে দৃঢ় স্থানীয় উপস্থিতি এবং এর বৈশ্বিক পরিধি ও পণ্য কাজে লাগানোর সক্ষমতার অনন্য এক সংমিশ্রণ। দেশে-বিদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যাংকিং নেটওয়ার্কগুলোকে বৃহত্তর স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের সাথে এসএমই খাতের সংযুক্তি স্থাপন করাই এই অংশীদারিত্বের উদ্দেশ্য।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা