রিহ্যাব আবাসন মেলা ২০২১
বাণিজ্য

শেষ হলো রিহ্যাব আবাসন মেলা ২০২১

নিজস্ব প্রতিবেদক: বিপুল জনসমাগমের মধ্য দিয়ে শেষ হলো রিহ্যাব আবাসন মেলা ২০২১। ২৩ ডিসেম্বর শুরু হওয়া ৫ দিন ব্যাপী মেলা শেষ হয় ২৭ ডিসেম্বর। মেলা উপলক্ষ্যে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় রিহ্যাব এর পক্ষ থেকে। মেলা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রিহ্যাব প্রেসিডেন্ট মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘করোনা মহামারির পরে নাগরিকদের বিনিয়োগে আস্থার অভাব লক্ষনীয় ছিল। বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রকোপ এখনও চলমান। আমাদের প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে নাগরিকদের জন্য প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন এবং ব্যাপকমাত্রায় টিকা প্রদানের ফলে আমাদের দেশে করোনার প্রকোপ কমে আসলেও এখনও শংকার সংকেত রয়ে গেছে। এমন অবস্থায় আমার আমাদের রিহ্যাব ফেয়ার সফল ভাবে শেষ হতে চলেছে। কোভিড কাটিয়ে সবাইকে এক করতে পেরেছি। ফেয়ার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। এই ফেয়ারে মাধ্যমে মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমরা। ক্রেতা- বিক্রেতা, মিডিয়ার এবং সকলের স্বতস্ফুর্ততায় আশা ফিরে পাওয়ার সংকেত পেয়েছি। মেলায় ক্রয়-বিক্রয়ের সংখ্যা তথ্য দিয়ে এই আস্থা ফিরে পাওয়ার সার্বিক চিত্র ভিজুলাইজড করতে পারবো না। এই মেলায় নাগরিকদের যে সাড়া, যে আবেদন আমরা দেখেছি তাতে আমরা আশান্বিত হয়েছি। আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি আবাসন খাত ঘুঁরে দাঁড়াচ্ছে।’

সংবাদ সম্মেলনে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট (৩) লায়ন শরীফ আলী খানসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিহ্যাব ফেয়ার ২০২১ এ বিকেল চারটা পর্যন্ত প্রায় ৩৯৭ কোটি ৩৮ লক্ষ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকা। প্লট- ১২৫ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লক্ষ টাকার বুকিং এবং বিক্রি হয়েছে। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৯ হাজার ২৩৭ জন।

রিহ্যাব প্রেসিডেন্ট বলেন ‘মেলার আসল উদ্দেশ্য ব্রান্ডিং করা। এখানে যে সকল ক্রেতা দর্শনার্থী এসেছেন তারা সকলেই ফ্ল্যাট বা প্লট ক্রয় করবেন। কেউ হয়তো এখন ক্রয় করবেন আর কেউ হয়তো একটু পরে ক্রয় করবেন। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতা নিকট তাদের পন্যের মান সম্পর্কে তুলে ধরেছেন। তারা ক্রেতা-দর্শনার্থীতের নার্সিং করবেন আর ক্রেতারা যে দেখে গেলেন তা যাচাই বাছাই করবেন এবং পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নিবেন।’

এ বছর অনেক অংশগ্রহণকারী ডিজিটাল মাধ্যমে তাদের পণ্য তুলে ধরেছেন। বিদেশ থেকেও প্রবাসীরা তাদের পণ্য সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা