বাণিজ্য

মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার অব দ্য ইয়ার-২০২১ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২১ বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের বিজয়ী ও ফাইনালিস্টদের নাম ঘোষণা করেছে মাইক্রোসফট। যেসব পার্টনার প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রযুক্তির ওপর ভিত্তি করে উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক সমাধান প্রদানে উৎকর্ষ অর্জন করেছে, বার্ষিক এ অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদের স্বীকৃতি দেয় মাইক্রোসফট।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটস অঞ্চলে অ্যাওয়ার্ড বিজয়ী ও ফাইনালিস্টদের স্বীকৃতি প্রদান করা হয়। এ বছর বিভিন্ন শ্রেণিতে পার্টনারদের স্বীকৃতি দিয়েছে মাইক্রোসফট। এর মাধ্যমে মাইক্রোসফটের প্রযুক্তিগত সমাধান যে সকল ক্ষেত্রে ও শিল্পখাতে ব্যবহার করা হয়, এসব ক্ষেত্রে ও খাতে স্বীকৃতি দেয়া হয়।

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক বলেন, ‘মাইক্রোসফট বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড বিজয়ীদের সাফল্য উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠান শিল্পখাতে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে, এ অঞ্চলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে এবং তাদের কানেক্ট করতে আরও বেশি কিছু অর্জনে সহায়তা করছে।’

একশ’রও বেশি দেশের ৪ হাজার ৪শ’রও বেশি মনোনয়ন থেকে বিজয়ীদের নির্বাচনে অ্যাওয়ার্ডকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গ্রাহকদের প্রতিশ্রুতি, বাজারে সমাধানের প্রভাব এবং মাইক্রোসফট প্রযুক্তির অনুকরণীয় ব্যবহারের ভিত্তিতে আবেদনকারীদের মূল্যায়ন করা হয়েছে।

মাইক্রোসফটের সাউথইস্ট এশিয়া নিউ মার্কেটসের চিফ পার্টনার অফিসার অ্যান ফাম বলেন, ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড -এর বিজয়ী ও ফাইনালিস্ট ঘোষণা করা প্রতি বছরই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠান কঠিন ব্যবসায়িক চ্যালেঞ্জে উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে এবং গ্রাহকদের ক্লাউড থেকে এজ পর্যন্ত ডিজিটাল রূপান্তরে সুযোগ প্রদান করেছে। এমন দারুণ অর্জনের জন্য প্রত্যেক বিজয়ী ও ফাইনালিস্টদের অভিনন্দন।’

মাইক্রোসফট কান্ট্রি পার্টনার অব দ্য ইয়ার সহ অ্যাওয়ার্ডের ক্যাটাগরি, বিজয়ী ও ফাইনালিস্ট সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে: https://partner.microsoft.com/en-us/inspire/awards এ লিঙ্কে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা