বাণিজ্য

২২ বছরে পা দিলো বাংলাদেশ ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক : ২২ বছরে পা দিলো বাংলাদেশ ফাইন্যান্স, এ উপলক্ষ্যে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রতিষ্ঠানটির কর্মীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর দিলকুশায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।

২২ বছরের অর্জন নিয়ে তিনি বলেন, বহুদূর পাড়ি দিয়ে আজকের অবস্থানে বাংলাদেশ ফাইন্যান্স, যেতে হবে আরও সামনে। সেটিকে মাথায় রেখেই আসছে রজতজয়ন্তীতে দেশসেরা আর্থিক প্রতিষ্ঠান হতে চায় প্রতিষ্ঠানটি। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হেড অব স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট আনোয়ার হোসেন, গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট মোহাম্মদ আবু ওবাইদ, হেড অব ফাইন্যান্স অমিতাভ দেব নাথ এফসিএ, কোম্পানি সেক্রেটারি মুন্সি আবু নাঈম, গ্রুপ হেড অব এইচআর আহসানুজ্জামান সুজন, হেড অব স্ট্রাাকচারড্ ফাইন্যান্স সুমিত পোদ্দার, হেড অব জিএসডি মো. ইমরান হোসাইন, হেড অব ইসলামিক প্রোডাক্টস আবু ইউসুফ, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সুমন কুমারসহ অন্যরা।

১৯৯৯ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড নামে আনুষ্ঠানিক লাইসেন্স পায় প্রতিষ্ঠানটি; পরে ২০২১ সালের ৪ এপ্রিল `এখনই সময়' স্লোগানে রিব্রান্ডিং এর মাধ্যমে নাম হয় বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের জন্য ‘বিজয়’, পেনশন স্কিমে- ‘বাংলাদেশ ফাইন্যান্স রিটায়ারমেন্ট প্লান’সহ বেশ কয়েকটি সাড়া জাগানো প্রডাক্ট বাংলাদেশ ফাইন্যান্সকে আর্থিক প্রতিষ্ঠান জগতে স্বতন্ত্র করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা