বাণিজ্য

এজেন্টদের জীবনমান উন্নয়নে বিকাশের উদ্যোগ

সংবাদ বিজ্ঞপ্তি: সারাদেশে বিকাশ এজেন্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, এমএফএস সংক্রান্ত বিধিবিধান প্রতিপালনে সর্তক থাকাসহ নানা বিষয়ে কর্মশালা এবং জীবনমান উন্নয়নে জীবন বীমা, স্বাস্থ্য বীমা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

যাত্রা শুরুর সময় থেকে গত ১০ বছরে মোবাইল আর্থিক সেবা খাতকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বিকাশ এজেন্টরা। পাশাপাশি এজেন্ট হিসেবে কর্মসংস্থানের মাধ্যমে নিজের ও পরিবারের জীবনমান উন্নয়ন করেছেন তারা। ‘হিউম্যান এটিএম’ হিসেবে খ্যাত বিকাশ এজেন্টরা দেশের আনাচে-কানাচে সার্বক্ষণিক মোবাইল আর্থিক সেবা পৌঁছে দিচ্ছেন।

সম্প্রতি সারাদেশ থেকে নির্বাচিত স্টার এজেন্টদের আর্থিক খাতে ব্যবসা পরিচালনার ঝুঁকি নিরসনে সর্তকতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা আয়োজন করে বিকাশ। এজেন্টদের প্রযুক্তিগতভাবে সক্ষমতা বাড়ানো, এএমএল-সিএফটি সম্পর্কে পুনরায় জানানো, ব্যবসার ঝুঁকি এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানাতে সারাদেশের জেলা শহরগুলোতে এই কর্মশালা আয়োজন করা হয়। পাশাপাশি এজেন্টদের জীবনমান উন্নয়নেও নানা পদক্ষেপ নিয়েছে বিকাশ।

বীমা সুবিধা
এ বছরের অক্টোবর থেকে স্টার এজেন্টদের জন্য জীবন বীমা ও স্বাস্থ্য বীমা সেবা অন্তর্ভুক্ত করেছে বিকাশ। জীবন বীমা সুবিধার আওতায় স্বাভাবিক মৃত্যু বীমা এবং দুর্ঘটনাজনিত বীমা কাভারেজ পাবেন এজেন্ট। পাশাপাশি নিজের, স্বামী/স্ত্রী এবং ১৮ বছরের নিচে দুইজন সন্তানের জন্য রয়েছে স্বাস্থ্য বীমা কাভারেজ।

এজেন্টদের জন্য বিনামূল্যে স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ
এজেন্টদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে ২৪ ঘন্টা স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ সেবা সংযোজন করেছে বিকাশ। নির্ধারিত নম্বরে ফোন করে এই টেলিমেডিসিন সেবা নিতে পারবেন বিকাশ এজেন্টরা।

সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তি
এজেন্টেদের সন্তানদের জন্য এসএসসি, এইচএসসি অথবা স্নাতক শ্রেণীতে পড়ুয়া সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছে বিকাশ। স্টার এজেন্টদের সন্তানরা এই শিক্ষাবৃত্তি পাবেন।

উল্লেখ্য, কোভিডকালীন জরুরি সেবার আওতায় এমএফএস সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এজেন্টরা।

বিকাশ এজেন্টদের জন্য এই উদ্যোগ সম্পর্কে বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বিকাশ এবং বিকাশ এজেন্ট এক অপরের সাথে গত দশ বছর ধরে বাংলাদেশের এমএফএস খাতকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। শুরু থেকেই বিকাশ এজেন্টদের প্রশিক্ষণ, ঝুঁকি মোকাবেলা, নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরণের প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের টেকসই ব্যবসা গড়তে সহায়তা করে এসেছে। বিকাশ এজেন্টরা দেশের নানা প্রান্তে এই সেবাকে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা