বাণিজ্য

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের সমসসীমা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স ব্যবসার সাথে জড়িতদের আগামী দুই মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন (নিবন্ধন) নেওয়ার এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংককে যুক্ত রাখার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী রেজিস্ট্রেশনপ্রাপ্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম জনসাধারণের মধ্যে প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। রেজিস্ট্রেশনবিহীন কোন প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করতে প্রচারণা চালাবে সরকারের সংশ্লিষ্ট দফতর।

সভায় দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলে প্রধানমন্ত্রী বলেন, কোনও প্রতিষ্ঠান যেন ভুয়া তথ্য দিয়ে রেজিস্ট্রেশন না নিতে পারে। কেবিনেটে আলোচ্য সূচির বাইরে অনির্ধারিত আলোচনায় ই-কমার্সের বিষয়টি ওঠে আসে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা