বাণিজ্য

মার্কেটে বেশি লাভ নয়

নিজস্ব প্রতিবেদক: সরকারের দায়িত্ব হচ্ছে পুঁজিবাজারকে সাপোর্ট করা। আমরা সেটা করছি। কেউ যদি অনেক লাভের জন্য মার্কেটে আসেন তাহলে সেটা তো হবে না। বাজারের একটি ভিত্তি আছে, সেটা হলো অর্থনীতি। তাই অর্থনীতি যত শক্তিশালী হবে ততই পুঁজিবাজার শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অন্য কোনো কিছু দিয়ে এটিকে কার্যকর করার সুযোগ নেই। আমি সবসময় বলি সবাই বুঝে-শুনে বাজারে আসবেন বলেও জানান তিনি।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাজারে দৈনিক লেনদেন হচ্ছে। দৈনিক ওঠানামা করছে। সুতরাং এটা অনেক বেশি সেনসিটিভ। এ জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে। যারা বাজারের সঙ্গে জড়িত তারা এটি সম্পর্কে জানেন। তারা বুঝে-শুনেই বাজারে এসেছেন। সরকার যেখানে যা দরকার তা করছে। যে সাপোর্ট দরকার সেটিও দেওয়া হচ্ছে। বাজেটে তাদের সাপোর্ট দিয়েছি। তার বাইরে গিয়ে কেউ যদি কিছু করে তাদের কিন্তু সরকার দায়বদ্ধতার আওতায় আনতে পারে না।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিশ্বব্যাপী একই পদ্ধতিতে শেয়ারবাজার নিয়ন্ত্রণ করা হয়। লাভের জন্য আপনি বাজারে আসবেন কিন্তু ঝুঁকির বিষয়টিও মাথায় রাখতে হবে।

সরকারি ২৬ প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, একবার উদ্যোগ নিয়েছিলাম, বিভিন্ন কারণে সেটি হয়নি। বাজারে যখন কোনো ভালো শেয়ার থাকে না, তখন একদিকে মার্কেট ঝুঁকে যায়। সারা বিশ্বে এটি হয়। তবে কোনো সমস্যা থাকলে সরকার বাজেট দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখে। এ জন্য আমরা উদ্যোগটি নিয়েছিলাম। দেখা গেল মার্কেটে যে পরিমাণ শেয়ার থাকা দরকার ছিল সেটি আছে। তাই সরকারকে আর সেই কাজ করতে হয়নি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা