বাণিজ্য

২২ সেরা রিপোর্টারকে সম্মাননা দিল নগদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ২০২১ সালের সেরা রিপোর্টের জন্য ২২ জন রিপোর্টারকে সম্মানিত করেছে।

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’শিরোনামের এই আয়োজনে সেরা রিপোর্টারদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

তানভীর এ মিশুক বলেন, একটি ভালো রিপোর্টের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে; যা আসলে সমাজ বদলের হাতিয়ার হিসেবেও কাজ করে। আমি বিশ্বাস করি- আজ যারা সেরা রিপোর্টের জন্য সম্মানিত হয়েছেন, তাদের তালিকা থেকেই আগামী দিনে মানিক মিয়া বা জহুর হোসেন চৌধুরীর মতো প্রথিতযশা সাংবাদিক বেরিয়ে আসবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেল এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

সংবাদপত্র-অনলাইন এবং টেলিভিশন-রেডিও এই দুই ক্যাটাগরিতে যথাক্রমে ১৩ ও ৯ বিষয়ে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হয়। ২৪২ রিপোর্ট থেকে অনেক যাচাই-বাছাই করে ২২ রিপোর্ট চূড়ান্ত করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা