বাণিজ্য

সোনালী ব্যাংকের নতুন জিএম তাওহিদুল ইসলাম

বিজ্ঞপ্তি: সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন তাওহিদুল ইসলাম।

সোমবার (২৫ অক্টোম্বর) ব্যাংকের পক্ষ থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার তাওহিদুল ইসলাম সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির আগেও তিনি একই দায়িত্ব পালন করছিলেন।

তাওহিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিনিয়র অফিসার) হিসেবে যোগদান করেন।

সুদীর্ঘ চাকরি জীবনে তিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও কার্যালয়; লন্ডন শাখার ব্যবস্থাপক এবং সোনালী ব্যাংক (ইউকে) লিমিটেড এর অপারেশন ম্যানেজার; হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিভিশন; প্রিন্সিপাল অফিস, ঢাকা-ইস্ট এর প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি বিভিন্ন সময় দেশ ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তাওহিদুল ইসলাম ১৯৬৬ সালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা