বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
বাণিজ্য

পুঁজিবাজারে গুজব সৃষ্টিকারী চক্র চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি নানা গুজব ছড়িয়ে শেয়ারবাজারে টানা পতন ঘটিয়েছে একটি কারসাজি চক্র। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গুজব ছড়ানো ব্যক্তি ও দরপতন সৃষ্টিকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক নির্বাহী পরিচালক।

নাম না প্রকাশের শর্তে ঐ নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, একটি মহল পুঁজিবাজারকে অস্থিতিশীল করার জন্য গুজব ছড়াচ্ছে। এই বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, বাজারে গুজব ছড়ানো হচ্ছে যে বিএসইসি চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু প্রকৃত পক্ষে এর কেনো ভিত্তি নেই।

কমিশনার বলেন, পুঁজিবাজার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। পুঁজিবাজারের জন্য কমিশনের চেয়ারম্যান ও আমরা কাজ করছি। কেউ বা কোনো গোষ্ঠী যদি পুঁজিবাজারে কারসাজি করতে চায়, বিনিয়োগকারীদের ক্ষতি করতে চায় আমরা বসে থাকবো না। আমরা এখন অনেক শক্তিশালী, এখন কারসাজি করলেই চিহ্নিত করতে পারি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) গুজব ছড়ানো হয় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম পদত্যাগ করছেন ও তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হচ্ছে। এই গুজবে বাজারে শুরু হয় শেয়ার বিক্রির হিড়িক। তাতে লেদনের শেষ দেড় থেকে পৌনে ২ ঘণ্টা সূচকের পতন হয় ১৪৩ পয়েন্ট।

শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের চেয়ারম্যান যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন তাহলে তো সেটা পুঁজিবাজারের জন্য আরও ভালো হবে, আরও সৌভাগ্যের বিষয় হবে। এটা তো লকোচুরির কিছু নয়। এটা নিয়ে গুজব ছড়ানো কিছু নেই।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা