বাণিজ্য
টিএমএসএস সদস্য

ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ হবে বিকাশে

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় এনজিও টিএমএসএস সদস্যদের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ সহজ করতে বিকাশ সল্যুশন ব্যবহার করবে। এর ফলে টিএমএসএসের ১২ লাখের বেশি সদস্য যেকোনো সময় আরও সহজে তাদের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ক্ষুদ্রঋণের মাসিক কিস্তি পরিশোধ করতে পারবেন।

রোববার (১৭ অক্টোবর) বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বগুড়ায় টিএমএসএস ও বিকাশের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। একইসঙ্গে টিএমএসএস মেডিকেল ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবায় ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বিকাশ।

চুক্তি সই ও অনুদান প্রদান অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএমএসএস বর্তমানে তাদের ৮৫৬ শাখার মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তির টাকা নিয়ে থাকে। এখন থেকে বিকাশ সল্যুশনের মাধ্যমে এই কিস্তি দেওয়া যেমন আরও সহজ হবে, তেমনি টিএমএসএসের ঋণ বিতরণ ব্যবস্থাপনাতেও আরও গতিশীলতা আসবে।

টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বলেন, বিকাশের মাধ্যমে কিস্তি পরিশোধের সুবিধা টিএমএসএস সদস্যদের বাড়তি স্বস্তি এনে দেবে। এটি আমাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠান হিসেবে টিএমএসএস হাসপাতালে বিকাশ যে অনুদান দিয়েছে, সেটি অন্যদের জন্যও উদাহরণ হয়ে থাকবে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ছোট অঙ্কের ক্ষুদ্রঋণ বিতরণ এবং কিস্তি সংগ্রহে বিকাশের এই সেবা ঋণ গ্রহণকারী এবং প্রদানকারী উভয়ের জন্যই সহজ, নিরাপদ এবং একইসঙ্গে সময় ও খরচ সাশ্রয়ী।

অনুষ্ঠানে জানানো হয়, বিকাশ থেকে দেওয়া অনুদানের অর্থ ১০০০ শয্যা টিএমএসএস মেডিকেল ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে। এই হাসপাতালে গুরুতর কোভিড রোগীদের জন্য ১৪ আইসিইউ ও ১০ এইচডিইউ রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা