বাণিজ্য

স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে টাটা

নিজস্ব প্রতিবেদক: স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে টাটা। টাটা বাংলাদেশের হৃদয়জুড়ে রয়েছে। টাটার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তারা অনেক ভালো করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৭ অক্টোবর) ঢাকার সোনারগাঁও হোটেলে টাটা ইন্ট্রা পিকআপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের ভালো চান। এছাড়া ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আর পাঁচজন রাষ্টদূতের মতো নন। তিনি বলার জন্য বলেন না। বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার চান। দেশকে এগিয়ে নিতে চান। তিনি দেশে আসার পরই আমি দেখা করেছিলাম, যা বলেছেন সবই বাস্তবায়ন করছেন।

দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। মানুষের জীবন-জীবিকার উন্নয়নে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে ভারতের চেয়ে অনেক অংশে বাংলাদেশ এগিয়ে। মাথাপিছু আয় ও প্রবৃদ্ধিতে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে।

বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল একটি দেশ। বাংলাদেশের সব ধরনের উন্নয়নে সঙ্গী হতে চায় ভারত। সেই ধারাবাহিকতায় দুই দেশ এগিয়ে যাচ্ছে। নতুন নতুন যে কোনো ব্যবসার প্রসারে বাংলাদেশের পাশে থাকবে ভারত।

এসময় উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদসহ সংশ্লিষ্টরা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা