বাণিজ্য

টানা দুদিন দরপতনে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১২৮ পয়েন্ট। রোববার (১০ অক্টোবর) উত্থানের পর সোম (১১ অক্টোবর) ও মঙ্গলবার (১২ অক্টোবর) টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো।

দেশের পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারে দাম কমাকে কেন্দ্র করে দিনভর সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার (১২ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩২ কোম্পানির মধ্যে দাম কমেছে ১৪, বেড়েছে ৮ আর অপরিবর্তিত রয়েছে ১০। অপরদিকে আর্থিক খাতের ২৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২, কমেছে ১৯। সোমবার (১১ অক্টোবর) ২৮ কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল।

একইভাবে প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দামও কমেছে। তাতে একদিন উত্থানের পর আবারও টানা দুদিন দরপতন হলো। তবে এই দরপতনের দিনেও ঘুরে দাঁড়িয়েছে দেশের বিমা খাত। এদিন বিমা খাতের ৫১ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫, কমেছে ১৪ আর অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দাম। এতে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার (১২ অক্টোবর) ডিএসইতে ৩৭৬ কোম্পানির ৪৩ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৭৯ শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ৯৩ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪৪ ও অপরিবর্তিত রয়েছে ৩৮।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ৭ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৫৯১ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট কমে দুই হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। তৃতীয় স্থানে ছিল আইএফআইসি ব্যাংকের শেয়ার। এরপর যথাক্রমে ছিল পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স,ফরচুন সুজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং জিপিএস ইস্পাত লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে ২১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০১ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩ শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৬ এবং অপরিবর্তিত রয়েছে ২২ কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৪৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ১৯৪ টাকা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা