বাণিজ্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক 

চালু হলো ‘সাদাকাহ অ্যাকাউন্ট’

নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহজে অনুদান প্রদানের সুবিধার্থে দেশে প্রথমবারের মতো চালু করলো ‘সাদাকাহ অ্যাকাউন্ট’। এর মাধ্যমে এই ব্যাংকের অ্যাকাউন্টধারীরা জনকল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সেবাটির উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট একটি মুদারাবা ভিত্তিক সঞ্চয়ী অ্যাকাউন্ট যা সাদাকাহ (দান) সংক্রান্ত জনহিতকর কাজ সমর্থন করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। এ অ্যাকাউন্ট সামগ্রিকভাবে সমাজকে টেকসই উন্নয়নের দিকে অগ্রগামী করবে। অ্যাকাউন্টটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রাহকেরা এটি থেকে প্রাপ্ত মুনাফা নির্বিঘ্নে তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারেন। মুদারাবা পুলের অংশ হিসেবে, শরীয়াহ নীতি মেনে গ্রাহকদের মুনাফা গণনা এবং প্রযোজ্য কর কেটে নেওয়ার পর সেই অর্থ দাতব্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। গ্রাহকেরা সামগ্রিকভাবে যাচাইকৃত সর্বোচ্চ ৫ দাতব্য উন্নয়নমূলক সংগঠন নির্বাচন করতে পারবেন। এসব সংগঠনের প্রত্যেকটিই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সংযুক্ত ও সম্পর্কিত।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, করোনা মহামারিকালে আমরা মানুষের দানশীল মনোভাব লক্ষ্য করেছি। অনেকেই এ বিপদকালে আরও বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। জনকল্যাণের উদ্দেশে এই ইতিবাচক পরিবর্তন যাতে আরও বৃদ্ধি পায়, সে লক্ষ্যেই আমাদের এই সাদাকাহ অ্যাকাউন্ট।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ’র কনজিউমার, প্রাইভেট এবং বিজনেস ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদ বলেন, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বিবেচনায় আনার এখনই সময়। সাদাকাহ অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের গ্রাহকেরা জনসাধারণের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে গ্রাহকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশে অন্যতম আন্তর্জাতিক ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে শরিয়াহসম্মত পণ্যের মাধ্যমে নতুন বাজারে প্রবেশে আগ্রহী গ্রাহকদের একটি অপ্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক সুবিধা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। স্ট্যান্ডার্ড টার্চার্ড সাদিক ২০০৭ সালে প্রথম ইসলামী ক্রেডিট কার্ড চালু করা থেকে শুরু করে ২০১৯ সালে বাজারে প্রথম সুকুক লেনদেনের ব্যবস্থা করাসহ বেশ কয়েকটি সেবা চালু করে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা