বাণিজ্য

দেশে ল্যাপটপ তৈরি করবে ড্যাফোডিল

সান নিউজ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য বিপণণ প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল) এখন থেকে দেশেই ল্যাপটপ উৎপাদন করবে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সমঝোতা স্মারকে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের পক্ষে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং বঙ্গবন্ধু হাইটেক পার্কের পক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক পার্কে ডিসিএল বরাদ্দ পাচ্ছে দশমিক ৯৬ একর জমি। এই জমিতে পর্যায়ক্রমে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অন্তত এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে ডিসিএল। প্রতিষ্ঠানটি এখানে ল্যাপটপ, আইটি ও ইলেকট্রনিক সামগ্রী এসেম্বলিং ও ম্যানুফ্যাকচারিং করবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ড্যাফোডিল কম্পিউটার্সের মহাব্যবস্থাপক মো. জাফর আহমেদ পাটোয়ারী। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্সের ডিজিএম জহির আহমেদ, কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন, এজিএম আব্দুর রব, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা