বাণিজ্য

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন এডিমন গিন্টিং।

মঙ্গলবার (৫ অক্টোবর) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মনমোহন প্রকাশের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এডিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে মনমোহন প্রকাশ এডিবির দক্ষিণ এশিয়ার উপ-মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এডিবির পক্ষ থেকে এডিমন গিন্টিং সকল কার্যক্রম পরিচালনা করবেন। সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নীতিগত আলোচনায় এডিবির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন তিনি। বাংলাদেশের জন্য এডিবির অংশীদারিত্ব কৌশল ২০২১ থেকে ২০২৫ বাস্তবায়নের তত্ত্বাবধান করবেন। যা কোভিড-১৯ মহামারি থেকে দ্রুত আর্থ-সামাজিক পুনরুদ্ধারের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়তা করবে।

‘এছাড়া বেসরকারি খাতের নেতৃত্বাধীন উন্নয়নের জন্য অবকাঠামো উন্নত করে প্রতিযোগিতামূলক উন্নতি, সবুজ বৃদ্ধি এবং জলবায়ু স্থিতিস্থাপকতা এবং অন্যদের মধ্যে মানুষের মূলধন এবং সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণ করতে সহায়ক ভূমিকা পালন করবেন নতুন কান্ট্রি ডিরেক্টর।’

দক্ষিণ এশিয়ার এডিবির মহাপরিচালক কেনিচি ইয়োকোয়ামা বলেন, বাংলাদেশের দারিদ্র্য কমাতে এবং অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং জলবায়ু স্থিতিস্থাপক আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে এডমিন গিন্টিংয়ের নেতৃত্ব শক্তিশালী ভূমিকা রাখবে। তার হাত ধরে বাংলাদেশের সাথে এডিবির অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে।

এডিবি জানায়, এডিমন গিন্টিংয়ের ২২ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। যার মধ্যে এডিবিতে প্রায় ১৪ বছর। এডিবিতে যোগদানের আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে অর্থনীতিবিদ এবং ইন্দোনেশিয়ান পার্লামেন্টের বাজেট কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ২০০৭ সালে এডিবিতে অর্থনীতিবিদ হিসেবে যোগদান করেন এবং এডিবির ইন্দোনেশিয়া আবাসিক মিশনের সিনিয়র কান্ট্রি ইকোনমিস্ট, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এবং এডিবি সদর দফতরের অর্থনৈতিক বিশ্লেষণ ও অপারেশনাল সাপোর্ট বিভাগে একাধিক পদে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা