বাণিজ্য

৬ অক্টোবর বন্ধ এফএসআইবি’র লেনদেন 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে বুধবার (৬ অক্টোবর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, রেকর্ড ডেটের কারণে বুধবার (৬ অক্টোবর) কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে বিনিয়োগকারীদের এমন তথ্য জানানো হয়েছে। রেকর্ড ডেটের পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন চালু হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ব্যাংক খাতের কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করবে। দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে ব্যাংকটি। যেখানে প্রতিটি সাধারণ শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করতে পারবে ব্যাংকটি। এর মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি ও মূলধন শক্তিশালী করবে ব্যাংকটি। আর এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ অক্টোবর।

তাছাড়া বিএসইসির অনুমোদনের পর প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু-সংক্রান্ত আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করবে ব্যাংকটি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা