বাণিজ্য

সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেলো বসুন্ধরা গ্রুপ

সান নিউজ ডেস্ক: গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ ও সেবার মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দেশের ভোক্তাদের যে আস্থা অর্জন করেছে, তা সর্বজনবিদিত। সম্প্রতি ব্র্যান্ড অনুসরণযোগ্যতা, ভোক্তাদের পছন্দ, অনন্যতা, উদ্ভাবন এবং ভোক্তা আস্থার মতো উল্লেখযোগ্য সব মানদণ্ডের ভিত্তিতে বসুন্ধরা গ্রুপ পেল ‘দ্য ইকোনমিক টাইমস বেস্ট ব্র্যান্ডস ২০২১’-এর স্বীকৃতি।

ভারতীয় গণমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশ অংশে করা একটি গবেষণার মধ্য দিয়ে জনপ্রিয় ব্র্যান্ড বসুন্ধরাকে এই স্বীকৃতি দেয়। গত ৩০ সেপ্টেম্বর এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।

দ্য ইকোনমিক টাইমস বিভিন্ন সময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর ব্যাবসায়িক ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জরিপ চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

ইকোনমিক টাইমসের মূল্যায়নে বলা হয়, বাংলাদেশে ব্র্যান্ড মূল্যে শক্তিশালী অবস্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপ। এ প্রতিষ্ঠানের পণ্য ভোক্তাদের পছন্দ। এর যেমন অনন্যতা রয়েছে, তেমনি নিত্যনতুন উদ্ভাবনেও এগিয়ে যাচ্ছে। এর ফলে বসুন্ধরা গ্রুপের পণ্য এখন ভোক্তাদের আস্থার প্রতীক।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা