ছবি: সংগৃহীত
বাণিজ্য

দেশে রপ্তানি আয়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের সেপ্টেম্বরে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তৈরি পোশাকের উপর ভর করে রপ্তানি আয়ের এ রেকর্ড হয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো এক মাসে পণ্য রপ্তানি করে এত বেশি বিদেশি মুদ্রা আসেনি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, চলতি অর্থবছরের তৃতীয় মাস, সেপ্টেম্বরে যে রপ্তানি আয় হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। গত অর্থবছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিলো ২৯৯ কোটি ৩০ লাখ ডলার।

ইপিবি জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি করে মোট এক হাজার ১০২ কোটি ২০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে এগারো দশমিক ৩৭ শতাংশ বেশি।

ইপিবির তথ্য মতে, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। তিন মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬৬ শতাংশ।

এর আগে ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি থেকে ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিলো বাংলাদেশ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা