ফাইল ফটো
বাণিজ্য

নিবন্ধনের আওতায় আসছে ই-কমার্স

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক প্রতারণা ঠেকাতে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী নিবন্ধিত না হয়ে ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। নিবন্ধিত প্রতিষ্ঠান ‘ইউনিক বিজনেস আইডেন্টিটিফিকেশন নম্বর’ পাবে। এ নম্বর যাচাইয়ের মাধ্যমে গ্রাহক সঠিক প্রতিষ্ঠান বেছে নিতে পারবেন।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেল মহাপরিচালক মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে নিবন্ধনের দরকার হবে, দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ই-কমার্স খাত নিয়ে আইন প্রণয়নসহ বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে এই খাত আরও সুশৃঙ্খলভাবে চলতে পারবে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সহজ হবে।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ই-ক্যাবের সহ-সভাপতি ও ই-কমার্স উদ্যোক্তা মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি বলেন, উদ্যোগটা খুবই ভালো। এটার খুব দরকার ছিল। ট্রেড লাইসেন্স না থাকা প্রতিষ্ঠানও নিবন্ধনের সুযোগ পাবে। এতে নিবন্ধন প্রক্রিয়ায় উদ্যোক্তাদের তেমন সমস্যায় পড়তে হবে না। তবে সত্যতা যাচাই-বাছাইয়ে সকল তথ্য নেওয়া হবে।

নিবন্ধন ও আইডি নম্বরের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সচিব মুহাম্মদ সাঈদ আলী। তিনি বলেন, ই-কমার্স নিয়ে ব্যবসা করতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর এসব আবেদন যাচাই করে নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে। নিবন্ধনের সময়ে ওইসব প্রতিষ্ঠানকে দেওয়া হবে ইউনিক বিজনেস আইডেন্টিটিফিকেশন নম্বর। নম্বরটি যে কোনও ডিজিটের হতে পারে। এই নম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটসহ সবখানে প্রকাশ করবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা