ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেসিক ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বেসিক ব্যাংক লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম এতে সভাপতিত্ব করেন।

ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এজিএম অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান স্বাগত বক্তব্য দেন।

ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান, ব্যাংকের মহাব্যবস্থাপ করা, চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও), কোম্পানি সচিব এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ২০২০ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান বক্তব্যে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা