ইলিশ
বাণিজ্য

কলকাতায় বাংলাদেশের ইলিশ

নিজস্ব প্রতিবেদক : বহু প্রতীক্ষার পর কলকাতায় এলো বাংলাদেশের ইলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এই রাজ্যে ঢোকে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা।

২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ইলিশ রপ্তানি বন্ধই ছিল। তবে ২০১৯ সাল থেকে বাংলাদেশ সরকার পূজার আগে উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠাতে রাজি হয়।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছর ভারতে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়। এজন্য ৫২ প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মাছ রপ্তানির সুযোগ দেওয়া হয়।

এই অনুমতি পাওয়ার পরই বুধবার রাতে এ বছরে প্রথম বাংলাদেশের ইলিশের গাড়ি হাওড়া পাইকারি মাছ বাজারে ঢোকে। আগামী ১০ অক্টোবরের মধ্যে দুই হাজার ৮০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ ভারতে ঢুকবে। বেশিরভাগ মাছের সাইজ এক কেজি বা তার বেশি। নিলামে মাছের দাম ঠিক হবে।

ব্যবসায়ীরা জানান, হাওড়ার বাজারে দাম ১২শ থেকে ১৩শ টাকা কেজি পর্যন্ত উঠতে পারে। পরে এই মাছ ছড়িয়ে পড়বে কলকাতার সব বড় বাজারে। এ বছর দীঘা, শংকরপুর, কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার থেকে সেভাবে ইলিশ আসেনি। যতটুকু ইলিশ ধরা পড়েছিল তা খোকা ইলিশ। তাই বাংলাদেশের ইলিশ ঢোকায় এবার বড় ইলিশের ঘাটতি মিটবে। বাঙালির পাতে দেখা যেতে পারে পদ্মার রুপালী শস্য।

জানা গেছে, প্রথম ধাপে ১০০ মেট্রিক টন ইলিশ এই রাজ্যে এসেছে। ধাপে ধাপে বাকি ইলিশ ঢুকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা