অর্থনীতি
বাণিজ্য

চাপ সামলে উঠছে অর্থনীতি

নিজস্ব প্রতিবেদকঃ করোনার ভয়াল থাবায় প্রায় দেড় বছর ধরে নানামুখী সঙ্কটের সম্মুখীন সমগ্র বিশ্ব। জনজীবন, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, যোগযোগ ব্যবস্থা সবকিছুতেই আমূল পরিবর্তন এসেছে। আর সে পরিবর্তন থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে দেশের অর্থনীতি। প্রতিষ্ঠানগুলোতে জমে উঠেছে বেচাকেনা, প্রবৃদ্ধিতে ফিরেছে রপ্তানি আয়। দিনরাত খেটেও মুখে হাসি ফিরেছে শ্রমজীবী মানুষের।

বিশেষজ্ঞরা মনে করছেন, করণাকালীন সময়ে যারা চাকরি হারিয়েছে তাদের কাজে ফেরানো আর নতুনদের জন্য কর্মসংস্থান তৈরি এখন বড় চ্যালেঞ্জ। তবে ব্যবসায়ীরা এজন্য তাকিয়ে আছেন বাড়তি ব্যাংক ঋনের দিকে।

করোনাকালীন সময়ে লকডাউন থাকা অবস্থায় কাজ বন্ধ থাকায় প্রায় সব শ্রমিককেই ধারদেনা করে চলেছে। সেই ঋণ শোধ করতে সকাল থেকে রাত অবধি পরিশ্রমের কমতি নেই এই শ্রমিকদের। তারা বলেছেন, লকডাউনের দিনে আর ফিরতে চায় না তারা।

ব্যবসায়ীরাও তাদের কাজকর্মে ব্যস্ত রয়েছেন। কারণ ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হয়ে যাওয়ায় নতুন নতুন অর্ডার আসছে। তবে এই সময়ে প্রধান বাধার নাম, পুঁজির অভাব।

এদিকে আগস্ট শেষে মোট রপ্তানি হয়েছে ৩৩৮ কোটি ডলার। যা তার আগের বছরের একই মাসের তুলনায় ১৪ শতাংশ বেশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা