বাণিজ্য

এক খ্যাওয়ে ১৭০ মণ ইলিশ

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বঙ্গোপসাগরের মৌডুবি বয়া থেকেও গভীর সাগর এলাকায় এক খ্যাওয়ে ১৭০ মণ ইলিশ ধরা পড়ায় জেলেকে স্বর্ণের হার দিয়েছে আড়ৎদার।

বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাথরঘাটা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের মালিকানাধীন এফবি আল মদিনা নামে একটি মাছ ধরার ট্রলারে এই বিপুল পরিমাণের ইলিশ ধরা পড়ে।

একসাথে এতগুলো মাছ পাওয়ায় ট্রলারের মাঝিকে অর্ধলক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইন উপহার দিয়েছে ট্রলার মালিক এনামুল হোসাইন।

গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছ ২১ থেকে ৫২ হাজার টাকা মণ হিসেবে ক্রয় করেন ১৫ জন পাইকার। এর মূল্য হয় প্রায় ৫০ লাখ টাকা। এফবি আল মদিনা ট্রলারের মাঝি মো. ইমরান হোসেন জানান, গত শনিবার পাথরঘাটা থেকে বাজার সদায় নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যাই। সেখানে গিয়ে রোববার রাতে জাল পেতে সোমবার সকালে জাল তুললে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে।

ট্রলারের মাছ রাখার জায়গা না হওয়াতে দ্রুত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে রওনা দিয়ে সোমবার রাতে ঘাটে পৌঁছাই। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

এফবি আল মদিনা ট্রলারের মালিক পাথরঘাটা এনামুল হোসাইন জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা পরছে না। গভীর সমুদ্রে লাল জালের ট্রলারে কিছু কিছু মাছ ধরা পরছে। তবে অনেকেই অল্প মাছ নিয়ে ঘাটে ফিরেছে।

এনামুল হোসাইন আরও জানান, তার ট্রলারের জাল প্রায় ৩ কিলোমিটার লম্বা এবং ৩০ হাত খাড়া হওয়ায় বেশি পানিতে মাছ শিকার করতে পারে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা