বাণিজ্য

ভোক্তা অধিকার ও জিএআইএন’র প্রশিক্ষণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভমেন্ট নিউট্রিশনের (জিএআইএন) যৌথ উদ্যোগে অধিদপ্তরের কর্মকর্তাদের ‘সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোক্তা অধিকার অধিদপ্তরের সভাকক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ‘জিএআইএন’র কান্ট্র্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার।

সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘জিএআইএন’ বাংলাদেশে পুষ্টিমান উন্নয়নে ২০০২ সাল থেকে কাজ করে যাচ্ছে। সংস্থাটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা চুক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের পুষ্টিমান নিশ্চিতকরণার্থে যৌথভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে ৬ মাস মেয়াদে একটি যৌথ কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি অনুসারে অধিদপ্তর পরিচালিত বাজার তদারকিকরণকে শক্তিশালীকরণে অধিদপ্তর এবং ‘জিএআইএন’ যৌথভাবে কাজ করবে। বিশেষকরে দুটি ভোগ্যপণ্য- ভোজ্য তেল ও লবণের পুষ্টিমান নিশ্চিতের লক্ষ্যে পণ্য দুটির নমুনা সংগ্রহ ও পরীক্ষা, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বয়ে সচেতনতামূলক সভা বা মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক, প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ের উপপরিচালক, সহকারী পরিচালকসহ ‘জিএআইন’র বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিদপ্তর, ‘জিএআইন’, বিএসটিআই এবং বিসিকের বিশেষজ্ঞ কর্মকর্তার মাধ্যমে দিনব্যাপী ৬টি পৃথক কর্ম-অধিবেশনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা