বাণিজ্য

লেক গ্রিন রেস্টুরেন্টকে লাখ টাকা জ‌রিমানা 

নিজস্ব প্রতিবেদক: খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজে কাঁচা মাংসের স‌ঙ্গে রান্না করা খাবার রাখাসহ নানান অপরা‌ধে লেক গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৬ অঅগস্ট) রাজধানীর আফতাবনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন।

বিএফএসএর জানায়, আফতাবনগরে অবস্থিত লেক গ্রিন লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টের খাদ্য প্রস্তুতের নিবন্ধন নেই। এছাড়া, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজে কাঁচা মাংসের স‌ঙ্গে রান্না করা খাবার রাখা, লেবেলহীন প্যাকেটজাত খাদ্যপণ্য রাখার প্রমাণ পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেয়া হয়।

অভিযানে সার্বিক সহায়তা ক‌রেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মীর মাসুম আলী। এ সময় আনসার বাহিনীর একটি চৌকস টিমও ছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা