বাণিজ্য

প্রবৃদ্ধি বাড়লে জাপানি অর্থায়নও বাড়বে

নিজস্ব প্রতিবেদক: আড়াই হাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানের ১০০টি প্রতিষ্ঠান ১০০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

শনিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পান্থপথে জেএমআই গ্রæপের অঙ্গপ্রতিষ্ঠান ডিএনএ সল্যুশন লিমিটেডে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।

এ সময় একই ভবনে থাকা জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রো করপোরেশন এবং বাংলাদেশের জেএমআইয়ের যৌথ অংশীদারের প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই কিডনি ডায়ালাইসিস সেন্টারও পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত।

পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে ইতো নাওকি জানান, গত দশ বছরে নিপ্রো করপোরেশন বাংলাদেশের জেএমআই গ্রুপের সাথে মিলে ১০০ মিলিয়ন ইউএস ডলারেরও বেশি বিনিয়োগ করেছে, যা অত্যন্ত আনন্দদায়ক। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যতো বাড়বে, জাপানি অর্থায়নও ততো বাড়বে। বাংলাদেশ সরকার ঢাকার পাশেই আড়াই হাজারে জাপানের জন্য নিবেদিত অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। সেখানে অনেক জাপানি কোম্পানি আসবে। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে ১০০টি জাপানি কোম্পানির ১ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ। এক্ষেত্রে ঔষুধ খাত খুবই গুরুত্বপূর্ণ। জেএমআইয়ের সাথে নিপ্রোর বিনিয়োগের সাফল্য বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আরও জাপানি বিনিয়োগ আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

ইতো নাওকি আরও বলেন, শনিবার আমি ডিএনএ সল্যুশনে পিসিআর টেস্ট করতে এসেছিলাম। আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। ভেতরে ঘুরে দেখেছি। শুধু টেস্টের জায়গা নয়, এখানের সবকিছুই অনেক পরিষ্কার, অত্যাধুনিক যন্ত্রপাতি। নিপ্রো, ডিএনএ সল্যুশন এবং জেএমআইয়ের ভবিষ্যৎ খুবই ভালো। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে তাদের যৌথ উদ্যোগগুলো। আমি জেএমআই-নিপ্রোর সাফল্য কামনা করছি।

এ সময় জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক জানান, জেএমআই গ্রুপের চারটি প্রতিষ্ঠানে যৌথ বিনিয়োগ রয়েছে জাপানের নিপ্রো করপোরেশনের। যার মধ্যে গত বছর করোনা মহামারির মধ্যেও এসেছে ১২৮ কোটি টাকার বিনিয়োগ। জেএমআই গ্রুপ বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করছে। জেএমআই গ্রুপে বিনিয়োগের পাশাপাশি উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিতে সহযোগিতা দিচ্ছে জাপানের নিপ্রো করপোরেশন।

আবদুর রাজ্জাক বলেন, দেশের স্বাস্থ্যসেবায় আমাদের একটি মাইলফলক ডিএনএ সল্যুশন লিমিটেড। আমরা মান-সম্মত করোনা পরীক্ষা করতে পারি বলেই শনিবার জাপানের রাষ্ট্রদূত নিজের নমুনা দিতে এসেছেন। স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগ আমাদের। করোনার মধ্যেও আমাদের সাড়ে সাত হাজার কর্মী নিরলস কাজ করে যাচ্ছে। দেশে প্রথমাবের মতো কেএন৯৫ মাস্ক উৎপাদনে সরকার আমাদের অনুমোদন দিয়েছে। করোনা প্রতিরোধে চলমান গণ-টিকাদান কর্মসূচিতেও আমরা একক দেশীয় প্রতিষ্ঠান হিসেবে অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ সরবরাহ করে যাচ্ছি।

জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান জানান, ডিএনএ সল্যুশন লিমিটেড কেবল একটি আরটি-পিসিআর ল্যাব নয়, এটি বাংলাদেশের প্রথম মলিকিউলার ডায়াগনিস্টিক ল্যাব। করোনার নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশে জাপান দূতাবাস স্বীকৃত একমাত্র প্রতিষ্ঠান ডিএনএ সল্যুশন লিমিটেড। গত বছর করোনা মহামারির শুরুর দিকে বাংলাদেশ পুলিশের প্রায় ১০ হাজার করোনার নমুনা পরীক্ষা হয়েছে আমাদের ল্যাবে। পাশাপাশি জাইকার অর্থায়নে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, এবং বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীদের করোনার নমুনা পরীক্ষা করানো হয় আমাদের ল্যাবে। এখন পর্যন্ত আমরা প্রায় ৯০ হাজার করোনা নমুনা পরীক্ষা করেছি।

ডিএনএ সল্যুশন লিমিটেডের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মো. ফজলে আলম রাব্বি জানান, গত ১০ বছর ধরে মলিকিউলার ডায়াগনোসিসে পথিকৃৎ ডিএনএ সল্যুশন লিমিটেড। শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল এক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার। আমরাই বাংলাদেশের একমাত্র ল্যাব, যেখানে নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং (এনজিএস) পদ্ধতিতে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস সেবা প্রদান করা হয়।

জাপানি কর্মকর্তা নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো জানান, নিপ্রো-জেএমআই মূলত যৌথভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা নিয়ে থাকি আমরা। এটাকে আমরা সামাজিক দায়িত্ব হিসেবে দেখি। মানুষের সেবায় কাজ করতে পেরে আমরা গর্বিত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা