বাণিজ্য

ই-অরেঞ্জের অ্যাকাউন্টে আছে ৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: একে একে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর গুমর ফাঁস হচ্ছে। গ্রাহকদের সাথে প্রতারণার বিষয়টিও সামনে চলে আসছে। মন-ভুলানো বিজ্ঞাপন দিয়ে ক্রেতা টানলেও এখন বেরিয়ে আসছে ভিতরকার ঘাঁপলা।

গ্রাহকদের থেকে টাকা নিয়েও পণ্য ডেলিভারি না দেয়া ই-কমার্স প্লাটফর্ম ই-অরেঞ্জের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন মাত্র ৩ কোটি ১২ লাখ ১৪ হাজার ৩৫৬ টাকা রয়েছে। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া সিটি ব্যাংকের একটি ব্যাংক স্টেটমেন্ট থেকে জানা গেছে, এ বছরের ২০ জুলাই পর্যন্ত ই-অরেঞ্জের অ্যাকাউন্টে ৬২০ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৭২৯ টাকা জমা রাখা হয়। তবে, ইতোমধ্যেই আবার ৬২০ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৯৯২ টাকা উঠিয়ে নেয়া হয়েছে। বর্তমান ব্যাংক অ্যাকাউন্টটিতে মাত্র ২২ লাখ ৪৮ হাজার ৭৩৭ টাকা আছে।

ই-অরেঞ্জের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল ও গুলশান থানায় ইতোমধ্যে দুটি মামলা হয়েছে। এর একটি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক শেখ লিয়াকত আলী জানান, ইতোমধ্যে ই-অরেঞ্জের দুটি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে ও তা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, জড়িতদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে, গত ১৭ আগস্ট ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও স্বামী মাশুকুর রহমানকে কারাগারে পাঠান ঢাকার এক আদালত। অন্যদিকে, গ্রাহকদের হেনস্তার ব্যাপারে ই–অরেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নোটিশে বলা হয়, সংবাদমাধ্যম ও গ্রাহকদের মাধ্যমে মন্ত্রণালয় জানতে পেরেছে, ই-অরেঞ্জ গ্রাহকদের থেকে টাকা নিয়েও পণ্য ডেলিভারি দেয়নি, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পেনাল কোডের দণ্ডবিধি ১৮৬০ এর বিরোধী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা