বাণিজ্য

হাফ শার্টারে বেচাকেনা

জাহিদ রাকিব

চলমান কঠোর লকডাউনে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় দোকানপাট নির্ধারিত সময় পর্যন্ত খোলা রাখার নির্দেশনা রয়েছে। এর বাইরে দোকান ও শপিংমল পুরোপুরি বন্ধ থাকার কথা। কিন্তু রাজধানী ঢাকার প্রতিটি এলাকার চিত্র ভিন্ন। লকডাউনের মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখানকার গার্মেন্টস পণ্য ও গাড়ির যন্ত্রাংশের দোকানে বিক্রি চলছে।

অবশ্য খালি চোখে দেখলে বোঝার উপায় নেই যে, সবাই হাফ শার্টার দোকানে বেচাকেনা করছেন। আবার অনেকের দোকানের শাটার থাকছে বন্ধ। তবে দোকানি ও কর্মচারীরা সবাই সামনে ঘোরাফেরা করেন। ফাঁকে কোনো গ্রাহক এলে দ্রুত শার্টার তুলে প্রয়োজনীয় মালামাল দিয়ে আবার বন্ধ করে দেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা, খিলগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, লকডাউনের বিধিনিষেধে ও পাড়া-মহল্লায় হাফ শার্টারে দোকানে বেচাকেনা করছে। আবার অলিগলিতে তরুণ-যুবকদের আড্ডা দিতে দেখা গেছে। অনেক গলিতে চায়ের টং দোকান খোলা রাখা হয়েছে। নগরীর সড়কে যানবাহনের চাপও প্রত্যক্ষ করা গেছে। ব্যক্তিগত প্রাইভেটকারের সাথে সিএনজি অটোরিকশার দাপট বাড়ছে সড়কে। একইসাথে রিকশা চলছে অবাধে।

রামপুরা বাজারে দোকান খোলা নিয়ে কথা হয় ক্রোকারিজ ব্যবসায়ী মনির হোসেনের সাথে তিনি বলেন, দোকানের মালিক আমাদের ভাড়া মওকুফ করে নাই, কিন্তু কয়দিন পরপর লকডাউনে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এইভাবে কি ব্যবসা করা যায়।

বাড্ডা এলাকায় কথা হয় কাপড় ব্যবসায়ী শরিফ হোসেনের সাথে তিনি বলেন, এবারের লকডাউনে আমরা পুরো রাস্তায় বসে গেছি। আমরা অনেক টাকা লোনে পড়ে গেছি, গতকালও দোকান খুলছি কিন্তু কোন বেচাকেনা করতে পারি নাই। একটু পরপর পুলিশ এসে বন্ধ করে দিচ্ছে।

সিপাহিবাগ এলাকায় একজন বলেন, জীবন বাঁচাতে তো হবে। সংসার আছে, দোকানের কর্মচারীর বেতন, দোকান ভাড়া এসব কীভাবে পরিশোধ করবো? এইজন্যই নির্দিষ্ট কিছু কাস্টমার আছে তারা এলে কিছু মালামাল বিক্রি করতেছি।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন লুকোচুরি করে বিক্রি করলেও মাঝে মধ্যে জরিমানার মুখে পড়তে হচ্ছে কাউকে কাউকে।

বনশ্রী এলাকায় দায়িত্বরত টহল পুলিশের এএসআই কামরুজ্জামান বলেন, লকডাউন বাস্তবায়নে তারা মাঠে কাজ করছেন। যারা অযথা বাইরে বের হচ্ছেন, তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জরিমানা করা হচ্ছে। প্রতিদিন অপ্রয়োজনে বের হওয়া যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে, যানবাহন আটক করা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার গত শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা আবার একদফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা