বাণিজ্য

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে এনএলআই

নিজস্ব প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড লিমিটেড। চলতি বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের এ প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে মিউচুয়াল ফান্ডটির ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে তিন টাকা ১৪ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১৫ টাকা ৩২ পয়সা।

কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৭ দশমিক ৫০ টাকা নগদ লভ্যাংশ দিচ্ছে। আগের বছর অর্থাৎ ৩০ জুন ২০২০ সালে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সেই হিসাবে, আগের বছরের চেয়ে দ্বিগুণের বেশি লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৮০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৭০ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩২ দশমিক ৫০ শতাংশ শেয়ার।

একই দিন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি আয় করেছিল ১৫ পয়সা।

ফলে চলতি বছরের প্রথম ছয় মাস অর্থাৎ দুই প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৫ পয়সা। যা এর আগের বছর একই সময় ছিল ৪২ পয়সা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা