বাণিজ্য

এডিপি বাস্তবায়িত হয়েছে ৮২ দশমিক ২১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: গত ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে ৮২ দশমিক ২১ শতাংশ। যা টাকার অংকে এক লাখ ৭২ হাজার ৫২ কোটি টাকা। গত অর্থবছর এডিপিভুক্ত এক হাজার ৯৪৬টি প্রকল্পের অনুকূলে এ অর্থ ব্যয় হয়েছে। গত অর্থবছর মূল এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৯ হাজার ৭১ কোটি টাকা।

বুধবার (৪ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরে (জুন-জুলাই) পর্যন্ত সংশোধিত এডিপি বাস্তবায়নে ১০ মন্ত্রণালয় ও বিভাগে দুর্বল চিত্র উঠে আসে। এর মধ্যে করোনা মহামারির মধ্যে পাঁচ হাজার ৪২ কোটি টাকা খরচ করতে পারেনি স্বাস্থ্যসেবা বিভাগ। এছাড়া গত অর্থবছরে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ১৫টি প্রকল্পের আওতায় ১ হাজার ৮৮৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। যার মধ্যে খরচ হয়েছে ১ হাজার ৫৭৫ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৮৩ দশমিক ৫৫ শতাংশ। এখানে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ব্যয় করতে পারেনি ৩১০ কোটি টাকা।

চলতি অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগের ৫৩টি প্রকল্পের আওতায় ১১ হাজার ৯৭৯ কোটি টাকা বরাদ্দ ছিল। অর্থবছরে মাত্র ৬ হাজার ৯৩৭ কোটি খরচ করতে পেরেছে বিভাগটি। বরাদ্দের মাত্র ৫৭ শতাংশ ব্যয় করতে পেরেছে বিভাগটি।

আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, সংশোধিত এডিপি বাস্তবায়নের হারের প্রতিবেদন পরিকল্পনামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। মন্ত্রী অনুমোদন করলেই এটা চূড়ান্ত হবে। তবে মন্ত্রীর কাছ থেকে ফাইল এখনও আমাদের কাছে আসেনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৩৫ দশমিক ৩২ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ ৪১ দশমিক ৮৭ শতাংশ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ৪৭ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৪৮ শতাংশ, আইন ও বিচার বিভাগ ৫০ শতাংশ এডিপি বাস্তবায়ন করতে পেরেছে।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ৫৩ দশমিক ৭১, খাদ্য মন্ত্রণালয় ৫৫ দশমিক ৭১, অর্থ বিভাগ ৫৮ দশমিক ৫৯, পররাষ্ট্র ৪৪ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়ন হারে এডিপি বাস্তবায়ন করেছে।

যেসব মন্ত্রণালয় ও বিভাগ এডিপি বাস্তবায়নে এগিয়ে: এডিপি বাস্তবায়নে সবার চেয়ে এগিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিভাগটি মোট বরাদ্দের চেয়ে ৪ শতাংশ বেশি অর্থ খরচ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন হার ১০১ দশমিক ২৯ শতাংশ।

এছাড়া, কৃষি মন্ত্রণালয় ৯৭ দশমিক ৫২ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৮৯ দশমিক ৭১ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৮৮ শতাংশ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রায় ৮৯ শতাংশ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ৮৯ শতাংশ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ৯৭ শতাংশ, পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রায় ৮৭ শতাংশ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ৮৫ শতাংশ এবং সেতু বিভাগ প্রায় ৮৪ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা