বাণিজ্য

ডিএসই'র বিরুদ্ধে ভুল তথ্য দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের ভুলে ভরা তথ্য দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে বিনিয়োগকারীরা যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনি ক্ষেত্র বিশেষে ক্ষতির মুখেও পড়ছেন।

দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের এমন তথ্য দিচ্ছে ডিএসই। গত সপ্তাহের (২৫ থেকে ২৯ জুলাই) বাজার চিত্র নিয়েও বিনিয়োগকারীদের জন্য ভুল তথ্য প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ।

গত সপ্তাহের বাজার চিত্র নিয়ে ডিএসই যে সাপ্তাহিক তথ্য প্রকাশ করেছে তার পুরোটায় ভুলে ভরা। মূল্যসূচক, বাজার মূলধন, লেনদেনের তথ্যে যেমন ভুল চিত্র তুলে ধরা হয়েছে, তেমনি কোম্পানির শেয়ারের দাম বাড়ার চিত্রেও ভুল তথ্য দেয়া হয়েছে।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে নতুন তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দাম বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ১৬ দশমিক ১০ শতাংশ। অথচ ডিএসই থেকে প্রকাশ করা তথ্যে বলা হয়েছে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪০ দশমিক ১৩ শতাংশ।

একইভাবে জিপিএইচ ইস্পাতের শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৯ দশমিক ৩৫ শতাংশ। অথচ ডিএসই’র তথ্যে বলা হয়েছে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৩ দশমিক ৭৮ শতাংশ। এভাবে গত সপ্তাহে দাম বাড়া অথবা কমা সব কোম্পানির ক্ষেত্রেই ভুল তথ্য প্রকাশ করেছে ডিএসই।

এছাড়া বাজার মূলধনের চিত্র তুলে ধরতে গিয়ে বড় ধরনের ভুল তথ্য প্রকাশ করেছে ডিএসই। ডিএসই’র প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৩৩ কোটি টাকা। প্রকৃত পক্ষে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ৭৮১ কোটি টাকা কমেছে।

মূল্যসূচকের ক্ষেত্রেও বড় ধরনের ভুল তথ্য দেয়া হয়েছে। ডিএসই জানিয়েছে, গত সপ্তাহে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স বেড়েছে ১১৭ দশমিক ৯০ পয়েন্ট বা ১ দশমিক ৮৭ শতাংশ। প্রকৃত পক্ষে গত সপ্তাহে এই সূচকটি বেড়েছে ২০ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ।

একইভাবে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এবং ইসলামী শরিয়াহ্ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকের ক্ষেত্রেও ভুল তথ্য দেয়া হয়েছে।

এমন ভুল তথ্য প্রকাশের বিষয়ে যোগাযোগ করা হলে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়া বলেন, ‘ভুল তথ্য প্রকাশ করা উচিত নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখব। ডিএসই’র তথ্যে ভুল থাকলে তা সংশোধন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি ডিএসইতে নতুন যোগদান করেছি। সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে। আমরা আইটিতে অধিক গুরুত্ব দেব। আমি পিপলস, প্রোডাক্ট, প্লাটফর্ম, প্রসেস এবং পলিসি, এই ‘ফাইভ পি’ (পাঁচটি প্লাটফর্ম) লক্ষ্য নির্ধারণ করেছি। এটি বাস্তবায়ন করা গেলে ডিএসই অবশ্যই পূর্নাঙ্গরূপে ডিজিটাল হবে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা