বাণিজ্য

শ্রমিক ছাঁটাই হবে না

নিজস্ব প্রতিবেদক : আগামী রোববার (১ আগস্ট) থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খোলার ঘোষণা দিয়েছে সরকার । কারখানার আশেপাশে বসবাসকারী শ্রমিকদের দিয়ে র উৎপাদন কার্যক্রম চালু করা হবে। তবে এ সময়ের মধ্যে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারবেন না তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

শুক্রবার (৩০ জুলাই) তিনি বলেন, কঠোর বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেবেন। এ সময়ে যেসব শ্রমিক কারখানায় আসতে পারবে না তাদের চাকরিতে কোনো সমস্যা হবে না।

বিজিএমইএ সভাপতি বলেন, গত ২৬ জুলাইয়ের পর থেকেই অধিকাংশ শ্রমিক গ্রাম থেকে ফিরেছেন। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর এ তিন এলাকায় শ্রমিকরা এখন কারখানার আশপাশে বসবাস করছেন। ১ আগস্ট থেকে কারখানার আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়ে কারখানা চালু করা হবে।

এখনও যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আছেন, সরকার ঘোষিত বিধিনিষেধ শেষ হলে তারও কাজে যোগ দেবেন। এজন্য কোনো শ্রমিকের চাকরি যাবে না। কোনো কারখানা থেকে তাদের ছাঁটাই কারা হবে না। যদি এ সময়ের মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করার তথ্য আমরা পাই তাহলে পুনরায় তার চাকরির ব্যবস্থা করা হবে।

এদিকে রফতানিমুখী সব শিল্প কারখানাকে কঠোর বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়ে আপাতত রোববার (১ আগস্ট) থেকে কারখানা চালু হবে। কারখানা খোলা হলেই বুঝা যাবে কত শ্রমিক এখনও কর্মস্থলে পৌঁছাতে পারেননি। এখন কাজের প্রচুর চাপ, আমাদের শ্রমিক দরকার। সুতরাং কারখানা চালু করাটাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট (রোববার) সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প-কারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা