বাণিজ্য

ঈদে উর্ধ্বমুখি সালাদজাত সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: ঈদে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতার তেমন উপস্থিতি না থাকলে ও সালাদের সবজিগুলোর দাম বেড়েছে কয়েকগুণ। তবে মসলা ও নিত্যপণ্যের দাম রয়েছে অন্যান্য সময়ের মতো স্বাভাবিক। রাজধানীর নিউ মার্কেট, হাতিরপুল ও মৌলভি বাজার ঘুরে দেখা যায়, এ ধরনের সবজির দাম স্বাভাবিক মূল্যের চেয়ে ৪০ থেকে ৫০ টাকা বেশি।

সালাদের অন্যতম উপকরণ দেশীয় শসা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। গত সপ্তাহে যা ছিল ৮০ টাকা। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয় ৩০ টাকায়। গাজর গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এক কেজি গাজর কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।

প্রতি কেজি টমেটো গত সপ্তাহের তুলনায় ৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এক কেজি কাঁচামরিচ গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। আজ তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। ধনিয়া কেজিপ্রতি ৪০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

এছাড়া নিত্যপণ্য আলু কেজিপ্রতি ২৫ টাকায়, চিচিঙ্গা ৪০ টাকায়, কাঁকরোল ৫০ টাকায়, ঝিঙা ৬০ টাকায় এবং লেবু প্রতি হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম ১০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, মসলাজাতীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। দেশীয় পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকায়, আমদানি করা পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ১৪০ থেকে ১৫০ টাকা, আদা ১৩০ থেকে ১৮০ টাকা, জিরা ৩৬০ টাকা, ধনিয়া ১২০ টাকা, এলাচ দুই হাজার ৪৫০ টাকা, দারুচিনি ৪২০ টাকা, লং এক হাজার ১২০ টাকা, তেজপাতা ১২০ টাকা, গোলমরিচ ৫২০ টাকা এবং সয়াবিন তেল লিটারপ্রতি ১৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

সালাদের সবজির দাম বাড়তির বিষয়ে শাহজাদপুরের বিক্রেতারা জানান, প্রতি বছরই কোরবানি ঈদের আগে শসা, টমেটো, কাঁচামরিচ ও ধনিয়াপাতার দাম বেড়ে যায়। এ সময় এসব পণ্যের চাহিদা বেশি থাকায় পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনতে হয়। ফলে খুচরা বাজারে এগুলোর দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেড়ে যায়।

সবজি বিক্রেতা ফয়েজ উদ্দীন জানান, গত সপ্তাহে কারওয়ানবাজার থেকে পাইকারে যে দরে শসা, টমেটো, কাঁচামরিচ ও ধনিয়াপাতা কিনেছিলেন, এবার তার চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি দরে কিনতে হয়েছে। যে কারণে ৩০ থেকে ৫০ টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে।

কোরবানির মাংসের সঙ্গে সালাদের চাহিদা বেশি থাকে। এ সুযোগ নিচ্ছেন বিক্রেতারা— এমন অভিযোগ করে ক্রেতা আমির হোসেন বলেন, সালাদের সবজি কিনতে এসে বেসামাল অবস্থা। এসব সবজি যেন ছুঁতে মানা। এত দাম দিয়ে কীভাবে কেনা সম্ভব? কিন্তু কিনতে হবে, তাই যেখানে দুই-তিন কেজি দরকার সেখানে এক কেজি কিনে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা