বাণিজ্য

ঈদের আগে শেষ কার্যদিবসে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিনিধি,নরসিংদী: পবিত্র ঈদুল আজহার আগে শেষ কার্যদিবস সমবার (১৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২০১ পয়েন্ট। সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সোমবার সকাল ১০টায় লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল সকাল ১১টা পর্যন্ত। তবে ব্যাংক-বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দিনের বাকি সময়ে লেনদেন ছিল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এ সূচক আজই সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। প্রধান সূচকের পাশাপাশি শরিয়াহ সূচক আট দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩৫ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মোট এক হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ ৩৪ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৭৯৩ কোটি দুই লাখ টাকা ।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। ডিএসইর বাজার মূলধন দুই হাজার ৮৭৩ কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি ২৩ লাখ ৫৬ হাজার টাকায় দাঁড়িয়েছে, যা পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যথারীতি শীর্ষে ছিল সাইফ পাওয়ার লিমিটেড। এরপর ছিল ক্রমান্বয়ে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফুয়াং ফুড, পাওয়ার গ্রিড, বিকন ফার্মা, রবি আজিয়াটা, জেনারেশন নেক্সট, লাফার্জ-হোলসিম ও এসএস স্টিল লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে। এদিন সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ১৪ লাখ টাকা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা