বাণিজ্য
ঈদের পরে লকডাউন

কারখানা চালু রাখতে সরকারের সাথে আলোচনা চলছে

নিজস্ব প্রতিবেদক: ঈদের পরে লকডাউনে কারখানা চালু রাখার দাবি জানিয়ে আসছেন তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের শিল্প মালিকরা। এ দাবির বিষয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। রোববার (১৮ জুলাই) তিনি একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি বলেন, পচনশীল পণ্যসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ কিছু কারখানা আছে, যা চালু রাখা ছাড়া উপায় নেই। এসব কারখানা চালু রাখার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও সচিবদের সঙ্গে আমি আলোচনা করছি। কারখানা চালু রাখার জন্য প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা করেন তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, কোরবানির ঈদের সময়ে চামড়া শিল্প খোলা রাখা ছাড়া উপায় নেই। বিশেষ করে ট্যানারিগুলোতে ঈদের দিন থেকেই চামড়া সংরক্ষণ করা হয়। এবার কারখানা বন্ধ থাকলে চামড়া কোথায় যাবে? এছাড়া মৎস্য ও দুগ্ধ প্রক্রিয়াজাত খাতের কারখানা বন্ধ করার সুযোগ নেই। তৈরি পোশাকসহ রপ্তানি খাতের কারখানা বন্ধ রাখলে রপ্তানি বিঘ্নিত হবে। অনেক রপ্তানি আদেশ হারাতে হবে।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, এমন অনেক কারখানা আছে, যা কখনও বন্ধ করা হয়নি। কিছু কারখানা আছে, বন্ধ করলে আবার চালু করতে এক মাস লাগবে। এ ক্ষেত্রে নিত্যপয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে বড় সংকট তৈরি হবে। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাত কারখানা খোলা রাখা জরুরি। যাতে কোনোভাবেই খাদ্যপণ্য সরবরাহ বিঘ্নিত না হয়।

তিনি বলেন, এমন ধরনের অনেক কারখানা আছে, যেখানে সব বন্ধ থাকলেও বর্জ্য পরিশোধনাগার চালু রাখতে হবে। সার্বিক বিষয় বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে বলে মনে করেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা