বাণিজ্য
অনলাইনে ব্যবসা 

দিতে হবে পরিকল্পনা, নিতে হবে নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ব্যবসা করতে চাইলে ব্যবসা পরিকল্পনা জমা দিয়ে নিবন্ধন নিতে হবে।

ই-কমার্স নিয়ে রোববার (১৮ জুলাই) অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অনলাইন প্লাটফর্মে ব্যবসা করতে গেলে তাকে অবশ্যই বাধ্যতামূলক নিবন্ধন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটি সেন্ট্রাল নিবন্ধনের ব্যবস্থা রাখব। সেখান থেকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে প্রত্যেককে। এটি সহজ একটি রেজিস্ট্রেশন প্রসেস হবে, অনলাইনের মাধ্যমে সবাই এই নিবন্ধন নিতে পারবে। এটি যখন সম্পূর্ণ হবে, রেজিস্ট্রেশনবিহীন যে কোম্পানিগুলো ব্যবসা করছে তা বন্ধ করে দেয়ার জন্য আমরা বিটিআরসিকে অনুরোধ করব।

সচিব বলেন, ফেসবুকের মাধ্যমে করা ব্যবসা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। তবে সামগ্রিকভাবে এটি যাতে সরকারের তথ্য ভান্ডারে থাকে কে কি ব্যবসা করছে, সে জন্য যারা ফেসবুকে ব্যবসা করবেন তাদেরকেও ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে। আমাদের এই সিস্টেমটা তৈরি করতে হয়তো একটু সময় লাগবে।

তিনি বলেন, আমরা সব জায়গায় এ বিষয়ে বিজ্ঞপ্তি দেব। প্রত্যেককে যে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে বা বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে হবে সে বিষয়টি সবাই যখন জানবেন, তখন আমরা এটা বাধ্যতামূলক করব।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা