বাণিজ্য

সচল হলো ডিএসই

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সোয়া ১ ঘণ্টা বন্ধ ছিল। রোববার (১৮ জুলাই) ডিএসইর সার্ভারের কারিগরি ত্রুটির কারণে লেনদেন শুরুর ১ ঘণ্টা ৯ মিনিটের (বেলা ১১টা ৯ মিনিট) মাথায় বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর কোম্পানি সচিব আসাদুর রহমান এবং ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

শফিকুর রহমান বলেন, প্রতিদিনের মতই বোরবার সকাল ১০টায় লেনদেন শুরু হয়। এরপর ১১টা ৯ মিনিট থেকে টেকনিক্যাল সমস্যার কারণে লেনদেন বন্ধ হয়ে যায়।

অবশ্য সাড়ে ১২টায় ডিএসইর লেনদেন আবার সচল হয়। এ বিষয়ে ডিএসইর ওয়েব সাইটে দেয়া নোটিশে বলা হয়, লেনদেন সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে। লেনদেনের সময় বাড়ানো হবে কি না তা জানানো হবে।

ডিএসইর তথ্য মতে, ১ ঘণ্টা ৫ মিনিট অর্থাৎ ডিএসইর লেনদেন হয়েছে ৫২৯ কোটি ৮৫ লাখ টাকা। এই সময়ে তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচকে বেড়েছে ১৫ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তি রযেছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিকে ডিএসইর লেনদেন বন্ধ থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা